News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিয়ন্ত্রণ হারিয়ে ফুলের নার্সারিতে ঢুকে গেল মাছ বোঝাই বোলেরো গাড়ি
Image

নিয়ন্ত্রণ হারিয়ে ফুলের নার্সারিতে ঢুকে গেল মাছ বোঝাই বোলেরো গাড়ি

আগরতলা, ৫ ফেব্রুয়ারি: নিয়ন্ত্রণ হারিয়ে ফুলের নার্সারিতে ঢুকে গেলো মাছ বোঝাই বোলেরো গাড়ি। অল্পেতে রক্ষা পেলো নার্সারির মালিক। বুধবার সকালে নাড়াউড়া বিশালগড় বাইপাসে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, ঘটনাস্থল থেকে পালিয়ে গেল বোলেরো গাড়ির চালক ও সহ চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশালগড় থানার পুলিশ।

ঘটনার বিবরণে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে নাড়াউড়া বিশালগড় বাইপাসে টিআর০৭এ১৫১০ নম্বরের একটি মাছ বোঝাই বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে
ফুলের নার্সারিতে ঢুকে পড়ে। গাড়িটি মাছ নিয়ে বিশ্রামগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে। অল্পেতে রক্ষা পেয়েছে নার্সারির মালিক। এদিকে, গাড়ির চালক ও সহ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। পুলিশ মাছ বোঝাই গাড়ি আটক করে থানায় নিয়ে গিয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top