News Flash

Image

সরস্বতী পূজায় পথের বলি এক, আহত ১

আগরতলা, ৩ ফেব্রুয়ারি: সরস্বতী পূজায় বাইক দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবককের। ওই দূর্ঘটনায় গুরুতর আহত আরেকজন। সোমবার দুপুরবেলা কৈলাসহর চিড়াকুটি এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, কৈলাসহর হালাইছড়া এলাকার বাসিন্দা প্রসেনজিৎ রাজভর এবং ওই একই এলাকার বাসিন্দা রঞ্জিত রাজভর মিলে শহরে আসে সরস্বতী পূজা দেখতে। কৈলাসহর চিড়াকুটি এলাকায় যাবার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের মধ্যে সজোরে ধাক্কা লাগে বাইকটির। যার ফলে দুই যুবক বাইক থেকে ছিটকে রাস্তার মধ্যে পড়ে যায় এবং গুরুতরভাবে আহত হয় তাঁরা। স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রসেনজিৎ রাজভরকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা। পাশাপাশি রণজিৎ রাজভরের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করে দেয় কর্তব্যরত চিকিৎসক। খবর লেখা পর্যন্ত রঞ্জিত রাজভর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ। পাশাপাশি প্রসেনজিৎ রাজগরের মৃতদেহ বর্তমানে জেলা হাসপাতালের মধ্যে রাখা রয়েছে। ময়নাতদন্ত করার পর তার মৃতদেহ পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হবে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top