News Flash

Image

মোহনপুরে মাদক দ্রব্য উদ্ধার, গ্রেফতার ১

আগরতলা, ৩ জানুয়ারি : রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে কাছিমমারা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এই অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ৩৫ গ্রাম ব্রাউন সুগার, প্রায় এক কেজি শুকনো গাঁজা এবং নগদ ১ লক্ষ ৯০ হাজার ৭০০ টাকা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত। তবে, এই চক্রের পেছনে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার তদন্ত এখনও চলছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top