News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও হেনস্থার শিকার ব্যক্তি
Image

জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও হেনস্থার শিকার ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২ ফেব্রুয়ারি:
জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও হেনস্থার শিকার হতে হয় নিধু রুদ্র পাল কে। ঘটনাটি ঘটেছে মেলাঘর সুভাষনগর এলাকায়।

ঘটনার বিবরণে নিধুরুদ্র পাল জানিয়েছেন, নরেশ বর্মনের কাছ থেকে অগ্রিম দু’লক্ষ টাকা দিয়ে জায়গাটি বায়না করেছেন নিধু রূদ্র পাল। জায়গাটি মালিক নরেশ বর্মন ওয়ারিশমূলে দুলু বর্মন। জানাগেছে, জায়গাটি নরেশ বর্মন , ওয়ারিশ মূলে দুলু বর্মনের হলেও সেখানে থাকছেন ইন্দ্রজিৎ বর্মন। পেছনে ইন্দ্রজিৎ বর্মনের আরেকটি জায়গা রয়েছে।

দীর্ঘদিন ধরে নিধু রুদ্র পাল জায়গাটি তাদের হাতে হস্তান্তর করার জন্য বলা হলেও দুলু বর্মন সেটি করেননি। এবারে নিধুরূদ্র পাল যখন ওই জায়গায় অস্থায়ীভাবে একটি ঘর নির্মাণ করতে যান তখন সেখানে বাধা দান করেন ইন্দ্রজিৎ বর্মন। অভিযোগ ইন্দ্রজিৎ বর্মন এবং তার পরিবারের সদস্যরা অস্থায়ী নির্মিত ঘরটি ভেঙে চুরমার করে দেয়। ইন্দ্রজিৎ বর্মনের নামে সেই জায়গা নেই বলে জানান নিধু রুদ্র পাল। ঘটনাকে কেন্দ্র করে মেলাঘর থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন নিধু রুদ্র পাল। পাশাপাশি অবিলম্বে জায়গাটি হস্তান্তর করারও দাবি জানানো হয়েছে।

Releated Posts

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026

বিপদসীমার কাছাকাছি হাওড়ার জলস্তর, জলমগ্ন এলাকা পরিদর্শনে বিধায়ক রতন চক্রবর্তী এবং জিরানিয়া মহকুমা শাসক

আগরতলা, ২৩ আগস্ট: টানা বৃষ্টির জেরে জলস্তর বাড়তে থাকায় আগরতলার চন্দ্রপুর সংলগ্ন বলদাখাল ও শ্রীলঙ্কা বস্তি এলাকায় বন্যা…

ByByReshmi Debnath Aug 23, 2026

গতকালের প্রবল বর্ষণে চন্দ্রপুর ও বলদাখাল এলাকা প্লাবিত, জলমগ্ন একাধিক এলাকা

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

রাজ্যে পড়াশুনা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা কোনও ক্ষেত্রেই প্রতিভার অভাব নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: যুব সমাজের মধ্যে নেশা, এইডস, সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ কিংবা সামাজিক অবক্ষয়, গার্হস্থ্য হিংসার মতো…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top