News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরস্বতী পূজাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত
Image

সরস্বতী পূজাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি:
বিদ্যারদেবী সরস্বতী পূজাকে কেন্দ্র করে রবিবার রাজ্যের বেশ কয়েকটি স্থানের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। এবার দুইদিন শ্রীপঞ্চমী তিথি থাকায় সোমবারই রাজ্যের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা সম্পন্ন করা হয়েছে।

“ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে”। এই মন্ত্রে দেবী বন্দনার মধ্য দিয়েই রবিবার  রাজ্যের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো সম্পন্ন করা হয়। এবার শ্রীপঞ্চমী তিথি দুইদিন থাকাতে আগামীকাল রাজ্যের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো সম্পূর্ণ করা হবে।

এদিন রাজধানীর উমাকান্ত বিদ্যালয় সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভক্তি ভরে মা সরস্বতীর বন্ধনায় মেতে ওঠে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এছাড়াও রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এদিন সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে।

রবিবার বেলা ১২:২৯ মিনিট থেকে ৩ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সকাল ৯:৫৯ পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি। তবে মূলত যেদিন তিথি ছাড়ে সেদিনই পূজা হয়ে থাকে। তবে কেউ কেউ এবছর রবিবারেই করে নিচ্ছে সরস্বতী পুজো। তাই রবিবারও বিদ্যার দেবী সরস্বতী পূজাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি আগরতলা শহরের বেশ কিছু স্কুলে রবিবার দেবী বন্দনায় ব্রতি হতে দেখা যায়। ফলে সরস্বতী পুজোকে কেন্দ্র করে ঐ সমস্ত ছাত্রছাত্রীরা সকাল থেকেই ভীড় জমাতে দেখা গেছে।

Releated Posts

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৯ মে : পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty May 9, 2026

পাঁচ মন্ত্রি নিয়ে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ৯ মে : পশ্চিমবঙ্গে যাত্রা শুরু হল বিজেপি সরকারের। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ শনিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে…

ByBySandeep Biswas May 9, 2026

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশি পাচারকারী, উত্তেজনা

আগরতলা, ৯ মে : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty May 9, 2026

রাবার বাগান থেকে মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

শান্তিরবাজার, ৮ মে: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার মৈনাক্ষপাড়ায় একইসঙ্গে মা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের…

ByByReshmi Debnath May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top