News Flash

Image

দিন দুপুরে দুঃসাহসিক চুরি আড়ালিয়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি:
দিনদুপুরে বাড়িতে লুটপাট করলো চোরের দল। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে আগরতলা আড়ালিয়া শান্তিপাড়া এলাকায় দিলীপ দেবনাথের বাড়িতে। স্বর্ণালংকার সহ নগদ অর্থ নিয়ে চম্পট দেয় চোর।

ঘটনার বিবরণে জানা যায়, দিলীপ দেবনাথ উনার স্ত্রী এবং দুই পুত্র থাকেন বাড়িতে। প্রতিদিন সকালে দিলীপ দেবনাথ এবং ওনার স্ত্রী কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। রবিবার দিনও যথারীতি তারা সকালে বেরিয়ে যান। ওনার ছেলে দুপুর প্রায় একটা নাগাদ ঘরকে তালা বন্ধ করে বেরিয়ে যায়। ঘন্টা খানেক পর বাড়িতে এসে দেখতে পায় ঘরের জানালা ভাঙা। ঘরের ভেতরে সবকিছু লন্ডভন্ড করা। তড়িঘড়ি তার বাবাকে ফোন করে ছেলে। ঘরের ভেতর প্রবেশ করে তারা দেখতে পান আলমারিতে থাকা নগদ ২৯ হাজার টাকা, সোনার চেইন, সোনার কানের দুল, তিনটি দামি শাড়িসহ মাটির ভারে থাকা টাকাও নিয়ে গেছে চোরের দল। দিলীপ দেবনাথের ধারণা, এলাকার নেশায় আসক্ত যুবকরাই এই কাণ্ড ঘটিয়েছে। দিনদুপুরে ঘণ্টা খানেকের মধ্যেই এইধরনের ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

(update)সমীর দাস হত্যাকাণ্ডে থমথমে কাঁঠালতলী, গ্রেপ্তার মূল অভিযুক্ত; বাড়িতে অগ্নিসংযোগ, ৪৮ ঘণ্টার জন্য ১৬৩ ধারা জারি

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায় তরুণ সংঘ ক্লাবের সম্পাদক ও বিজেপি সমর্থক সমীর দাস খুনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

ড. শ্যামা প্রসাদ মুখার্জির নীতি ও ভাবাদর্শকে পাথেয় করে মানুষের কল্যাণে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুন: ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা পরিবার। এই পার্টির নীতি আদর্শকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026

১০০০ মিমির বেশি বৃষ্টিপাত, খরার ঝুঁকি নেই ত্রিপুরায়: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর যেকোনো ধরনের খরার মতো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Jun 23, 2026

জিবিপি ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা, বেতন বাড়ছে ২০ শতাংশ; ক্যাবিনেটের বড় সিদ্ধান্ত

আগরতলা, ২৩ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এবার থেকে জিবি…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top