News Flash

  • Home
  • Budget 2025
  • বাজেটে সমাজের সকল স্তরের দিকে খেয়াল রাখা হয়েছে : রাজনাথ সিং
Image

বাজেটে সমাজের সকল স্তরের দিকে খেয়াল রাখা হয়েছে : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর কথায়, বাজেটে সমাজের সকল স্তরের দিকে খেয়াল রাখা হয়েছে। শনিবার রাজনাথ সিং বলেছেন, “অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা বাজেট বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি দুর্দান্ত বাজেট। এই বাজেটে সমাজের সকল স্তরের দিকে খেয়াল রাখা হয়েছে। এই বাজেট যুব, দরিদ্র, কৃষক, নারী এবং সমাজের সকল স্তর ও ক্ষেত্রকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে।”

রাজনাথ সিং আরও বলেছেন, “২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য ৬.৮১ লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে, যা গত বছরের বাজেট বরাদ্দের তুলনায় প্রায় ৮.৫ শতাংশ বেশি এবং প্রতিরক্ষা বাহিনীর আধুনিকিকরণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমাদের সরকার এবং এর জন্যও ২০২৫-২৬ সালে ১.৮০ লক্ষ কোটি টাকার মূলধন বরাদ্দ করা হয়েছে, যা আমাদের বাহিনীর সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি বাড়িয়ে তুলবে।”

—————

Releated Posts

সংসদকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের কথা শুনতে হবে: শশী থারুর

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

লোকসভায় অ্যান্টি-পেপার লিক বিল নিয়ে বিতর্কে কংগ্রেসের চার বক্তা, থাকছেন রাহুল-প্রিয়ঙ্কা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যানসার নির্মূলে বড় অস্ত্র, বললেন ভারতীয়-মার্কিন ক্যানসার বিশেষজ্ঞ দত্তাত্রেয়ুডু নোরি

ওয়াশিংটন, ২৮ জুলাই (আইএএনএস): হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার ব্যাপক প্রয়োগের মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে ভারতে জরায়ুমুখের…

ByByNews Desk Jul 28, 2026

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top