News Flash

  • Home
  • খেলা
  • সচিন তেন্ডুলকর ছাড়া শনিবার যারা বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন
Image

সচিন তেন্ডুলকর ছাড়া শনিবার যারা বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন

মুম্বই, ১ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন ভারতের সর্বকালের সফলতম আন্তর্জাতিক ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। এই স্বীকৃতির কেতাবি নাম ‘কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।’ বিসিসিআইয়ের বার্ষিক অ্যাওয়ার্ড আয়োজনে শনিবার এই পুরস্কার গ্রহণ করবেন তেন্ডুলকর। অনুষ্ঠানের মূল আকর্ষণ তিনিই। আর অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকবে বর্ষসেরা ক্রিকেটাররা।

সচিন তেন্ডুলকর ছাড়া বর্ষসেরা তালিকায় যারা আছেন –

জাসপ্রিত বুমরাহ : ছেলেদের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘পলি উমরিগার ট্রফি’ পাচ্ছেন জাসপ্রিত বুমরাহ। কয়েকদিন আগে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছেন এই ফাস্ট বোলার।

স্মৃতি মান্ধানা : ভারতের বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন স্মৃতি মান্ধানা। বাঁ-হাতি এই ওপেনার আইসিসি অ্যাওয়ার্ডে জিতেছিলেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব। সব সংস্করণ মিলিয়ে ভারতের সেরা ব্যাটার ছিলেন তিনি গত বছর।

রবিচন্দ্রন অশ্বিন : ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে সদ্য অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিনকে। ২০১১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর এক যুগের বেশি সময় ধরে দুর্দান্ত ধারাবাহিকতায় ভারতের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সফলতম বোলার তিনি। দেশের মাঠে টেস্ট ক্রিকেটে ১২ বছর ধরে ভারতের ১৮টি সিরিজে অপরাজেয় থাকার পেছনে মূল কারিগরদের একজন ছিলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।

সারফারাজ খান : আন্তর্জাতিক ক্রিকেটে সেরা অভিষেকের পুরস্কারটি পাচ্ছেন সারফারাজ খান। গত ফেব্রুয়ারিতে অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে রাজকোটে দুই ইনিংসেই আগ্রাসী ফিফটি উপহার দিয়েছিলেন মুম্বইয়ের ব্যাটসম্যান।

আশা সোভানা : মহিলা ক্রিকেটে সেরা আন্তর্জাতিক অভিষেকের জন্য পুরস্কৃত হবেন আশা সোভানা। গত জুনে ওয়ানডে অভিষেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে ৪ উইকেট নিয়েছিলেন এই অফ স্পিনার।

দীপ্তি শর্মা : ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের জন্য একটি ট্রফি পাবেন অফ স্পিনার দীপ্তি শর্মা।

তানুশ কোটিয়ান : ঘরোয়া ক্রিকেটে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি পাচ্ছেন তানুশ কোটিয়ান। গত মরসুমে মুম্বইয়ের রঞ্জি ট্রফি জয়ে এই অফ স্পিনিং অলরাউন্ডারের ছিল বিরাট অবদান। ১০ ম্যাচ ৫০২ রান করার পাশাপাশি ২৯ উইকেট নিয়েছিলেন তিনি। অশ্বিনের অবসরের পর বর্ডার-গাভাস্কার ট্রফির ভারতীয় দলেও ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারকে নেওয়া হয়েছিল।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top