News Flash

  • Home
  • দেশ
  • অব্যবস্থাই দায়ী, মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা প্রসঙ্গে অখিলেশ যাদব
Image

অব্যবস্থাই দায়ী, মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা প্রসঙ্গে অখিলেশ যাদব

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.): প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় ফের যোগী আদিত্যনাথ সরকারের সমালোচনা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেছেন, “ঘটনাটি দুর্ভাগ্যজনক, সরকার যে ধরনের ব্যবস্থা করেছে, তা শুধু প্রচার ছিল, বাস্তবে নয়। মৃত এবং নিখোঁজদের একটি তালিকা প্রকাশ করা উচিত।”

অখিলেশ যাদব আরও বলেছেন, “ভক্তরা নিজেরাই মহাকুম্ভে আসেন, যাদের আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁরা এমন দুর্ঘটনার শিকার হননি। যাদের আমন্ত্রণ জানানো হয়নি এবং পূর্ণ বিশ্বাস নিয়ে এসেছেন তারাই শিকার হয়েছেন। বিজেপি দায়িত্ব থেকে পিছপা হতে পারে না। দিল্লি এবং উত্তর প্রদেশ সরকার উভয়ই দায়ী। আমি ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে যাব না, কারণ আমি যদি তা করি, তাহলে বিজেপি বলবে আমি এই বিষয়টি নিয়ে রাজনীতি করছি।”

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top