News Flash

  • Home
  • খেলা
  • ইডেন গার্ডেন্সে ১০০ টি ম্যাচ পরিচালনার জন্য আম্পায়ার উল্লাস গান্ধে-কে সম্মান 
Image

ইডেন গার্ডেন্সে ১০০ টি ম্যাচ পরিচালনার জন্য আম্পায়ার উল্লাস গান্ধে-কে সম্মান 

কলকাতা, ৩০ জানুয়ারি (হি.স.) : আম্পায়ার উল্লাস গান্ধেকে বিশেষ সম্মান জানিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে। রঞ্জি ট্রফির এই খেলা শুরুর আগে বি সি রায় ক্লাব হাউসের সামনে অনুষ্ঠান হয়। সিএবি-র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় পুষ্পস্তবক দিয়ে সম্মান জানিয়েছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফেও তিনি ১০০ টি প্রথম শ্রেণীর ম্যাচ পরিচালনার জন্য গুরুদায়িত্ব পালন করেছেন। ক্রিকেট খেলা পরিচালনার ক্ষেত্রে মাইলফলকে পৌছেছেন উল্লাস এবং স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়। তাঁর হাতে বিশেষ টুপি, শাল ও অপরাজিত – ১০০ বিশেষ কেক তুলে দেওয়া হয়েছে। এক প্রতিক্রিয়ায় স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ১০০ খেলা পরিচালনা তো অবশ্যই কৃতিত্বের। ১৫০ ম্যাচ পরিচালনার জন্য তাঁকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Releated Posts

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…

ByByNews Desk Jun 22, 2026

ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top