News Flash

  • Home
  • দিনের খবর
  • নির্যাতিতার পরিবারকে নতুন করে আবেদন করার নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

নির্যাতিতার পরিবারকে নতুন করে আবেদন করার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.): আর জি কর হাসপাতালের মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল নির্যাতিতার পরিবার। তদন্তকারীদের উপর অনাস্থা প্রকাশ করে নির্যাতিতার পরিবার যে মামলা দায়ের করেছিল সেই আবেদন প্রত্যাহার করে নতুন করে আবেদন করার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে সিবিআইয়ের মন্তব্যও পরিবারের জন্য ধাক্কা বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ বুধবার আর জি কর ইস্যুতে নির্যাতিতার পরিবারের আবেদন শোনে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, যেহেতু ইতিমধ্যেই এই মামলায় একটি রায় হয়েছে, তাই নির্যাতিতার পরিবারকে নতুন করে আবেদন করতে হবে।

এদিন শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, “আপনাদের আবেদনে এমন কিছু বিষয় রয়েছে যা বিতর্কিত। আদালতে আজ যা-ই বলা হোক, সেটার সুদূরপ্রসারী প্রভাব পড়বে।” নির্যাতিতার আইনজীবী করুণা নন্দী বলেন, “আমরা সেটা জানি। কিন্তু সময়ের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। রায় ঘোষণার আগেই এই আবেদন করা হয়েছিল।”

আদালত জানায়, সেটা উল্লেখ করেই নতুন করে মামলা করতে হবে নির্যাতিতার পরিবারকে। সুপ্রিম–নির্দেশ মেনে ফের আবেদন করছে নির্যাতিতার পরিবার।

Releated Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

কলকাতা, ২২ জুন : দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শ্রমিকবোঝাই পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ১৮

ছিন্দওয়াড়া, ২২ জুন : মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া-বেতুল জাতীয় সড়কে সোমবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু…

ByByNews Desk Jun 22, 2026

দ্রুত অগ্রসর হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, আগামী ৪৮ ঘণ্টায় মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা; উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ২০২৬ আরও দ্রুত অগ্রসর হচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের…

ByByNews Desk Jun 22, 2026

রাজ্য বাজেট নিয়ে সতর্ক থাকার নির্দেশ মমতার, তড়িঘড়ি সমালোচনা না করার বার্তা দলীয় শিবিরে

কলকাতা, ২২ জুন (আইএএনএস): রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেওয়ার জন্য নিজের অনুগত তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top