News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কভার ড্রেন নির্মাণ, এলাকাবাসীর সহযোগিতা চাইলেন মেয়র
Image

কভার ড্রেন নির্মাণ, এলাকাবাসীর সহযোগিতা চাইলেন মেয়র

আগরতলা, ২৯ জানুয়ারি: আগরতলা শহরের দশমীঘাট থেকে বটতলা শিব মন্দির পর্যন্ত রাস্তার দু’ধারে নির্মাণাধীন কভার ড্রেন পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এই নির্মাণে এলাকাবাসীর সহযোগিতার আহ্বান জানান মেয়র।

বুধবার, মেয়র মজুমদার নিজে এই প্রকল্পস্থল পরিদর্শন করেছেন। তার সঙ্গে ছিলেন মেয়র পারিষদ তুষার কান্তি ভট্টাচার্য ও স্থানীয় কর্পোরেটর জাহ্নবী দাস।

মেয়র জানিয়েছেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে রাস্তার দুই পাশে ১২০০ মিটার ড্রেন তৈরি হবে। এই ড্রেন নির্মাণ হলে বৃষ্টির সময় উড়ালপুল থেকে নেমে আসা জল এলাকায় প্রবেশ করতে পারবে না। এই ড্রেন নির্মাণে ৪ কোটি টাকা ব্যয় হচ্ছে বলেও জানান তিনি।
মেয়র মজুমদার এলাকাবাসীকে নির্মাণ কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের সহযোগিতায় এই প্রকল্প দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

Releated Posts

তিপরা মথার সঙ্গে জোট চূড়ান্ত করতে ত্রিপুরায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, দু’দিনের সফরে বিএল সন্তোষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে তিপরা মথার সঙ্গে রাজনৈতিক জোট চূড়ান্ত করতে আজ…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

কাঞ্চনপুরে ৯,৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

আগরতলা, ১ সেপ্টেম্বর: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাঞ্চনপুর পুলিশের সঙ্গে যৌথ অভিযানে উত্তর ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

বিধানসভায় নিয়ম-শৃঙ্খলা মানতেই হবে : রাজীব

আগরতলা, ১ সেপ্টেম্বর: বিধানসভায় বিরোধী বিধায়ক সুদীপ রায় বর্মনকে বহিষ্কারের ঘটনায় অধ্যক্ষের সিদ্ধান্তকে সমর্থন জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

আত্মসমর্পণকারী সদস্যদের দাবিদাওয়া নিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশ্বাস

আগরতলা, ১ সেপ্টেম্বর: আত্মসমর্পণকারী জঙ্গিদের বিভিন্ন দাবিদাওয়া ও সমস্যা নিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে বৈঠক করল তাঁদের একটি…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top