News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি গণতন্ত্রকে বদলে দিতে চাইছে : প্রকাশ কারাত
Image

বিজেপি গণতন্ত্রকে বদলে দিতে চাইছে : প্রকাশ কারাত

আগরতলা, ২৯ জানুয়ারি : বিজেপি গণতন্ত্রকে বদলে দিতে চাইছে। আজ সিপিআইএম রাজ্য সম্মেলন উপলক্ষ্যে প্রকাশ্য সমাবেশে এভাবেই তোপ দাগেন দলের রাষ্ট্রীয় সমন্বয়ক প্রকাশ কারাত।

আজ সিপিআইএম রাজ্য সম্মেলন উপলক্ষ্যে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে। ওরিয়েন্ট চৌমুহনীতে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর, প্রবীণ সিপিআইএম নেতা অঘোর দেববর্মা এবং রাষ্ট্রীয় সমন্বয়ক প্রকাশ কারাত। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই সমাবেশে উপস্থিত হয়েছেন।

বক্তব্যের শুরুতে প্রকাশ কারাত বলেন, প্রতিবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে এই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতো। তিনি ইতিপূর্বে রাজ্যের ১০ টি সম্মেলনে যোগ দিয়েছিলেন। এবছর শাসক দল মাঠে সমাবেশ করার অনুমতি না দিলেও উপস্থিত জনঢল দেখে বিজেপি সঠিক জবাব পেয়ে যাবে।

তিনি আরো বলেন, বিগত ১১ বছরে মোদী সরকারের কার্যকালে দেখা গেছে তারা কিভাবে সংসদীয় প্রণালীকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। বিরোধী দলের নেতাদের জেলে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিরোধীদের উপর হামলা, তাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া শাসক দলের কাছে সাধারণ একটি ব্যাপার। এমনকি সংবিধানকে নিজের সুবিধা অনুযায়ী সংশোধন করার চেষ্টা করছে মোদী সরকার।

তিনি জোর দিয়ে বলেন, দেশ তথা রাজ্যের গণতন্ত্রকে নষ্ট করে দিচ্ছে সরকার। যতদিন ভাজপা শাসক হিসেবে থাকবে ততদিন গণতন্ত্র বিপদে থাকবে। তাই কমিউনিস্ট পার্টি গণতন্ত্রের রক্ষার জন্য সংঘর্ষ করবে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top