News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুঁজিপতিদের কালোবাজারিকে সাহায্য করে সরকার চালাচ্ছে বিজেপি: মানিক সরকার
Image

পুঁজিপতিদের কালোবাজারিকে সাহায্য করে সরকার চালাচ্ছে বিজেপি: মানিক সরকার

আগরতলা, ২৯ জানুয়ারি: পুঁজিপতিদের কালোবাজারিকে সাহায্য করে সরকার চালাচ্ছে বিজেপি। এদিকে, জনগণের প্রতি অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে স্বৈরাচারী শাসন চালাচ্ছে তাঁরা। তাঁদের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেতে লড়াই ছাড়া কোনো বিকল্প নেই। আজ সিপিআইএমের ২৪তম রাজ্য সম্মেলেনে এমনটাই দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার।

এদিন তিনি বলেন, গত ১১ বছর ধরে কেন্দ্রে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি আপাদমস্তক জনবিরোধী কার্যকলাপ সারা দেশে চালিয়ে যাচ্ছে। গোটা ত্রিপুরার অরাজকতা তৈরী করে রেখেছে। শ্রমিক, দিনমজুর, সংখ্যালঘু, কৃষক, তপশীলি জাতি, উপজাতি, হিন্দু, মুসলাম সহ অন্যান্যদের উপর অমানবিক আন্দোলন করতে পূর্বে কোনো সরকারকে দেখা যায়নি। তাঁর কথায়, সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি এবং আরএসএস। স্বাধীনতা সংগ্রামে পেছন থেকে ছুরি মারার কাজ করেছিল আরএসএস। কারণ, বিট্রিশদের পদলেহন করাই ছিল আরএসএসের কাজ। তাছাড়া, স্বাধীনতা আন্দোলনের পর মহিলাদের অধিকার হরণ করে সংবিধান রচনা করতে চেয়েছিল আরএসএস, জনসংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদ। কিন্তু বাবাসাহেব আম্বেদকর এর বিরোধী করে ছিলেন।

এদিন তিনি আরও বলেন, কেন্দ্র বিজেপি সরকার ক্ষমতায় থাকলেও বিভিন্ন রাজ্যের সমস্যা সমাধান করতে পারছে না। কারণ, তাঁদের প্রতিশ্রুতি পালনে সরকার সাহায্য করছে না। তাঁদের একমাত্র লক্ষ্য ছিল মানুষকে বিভ্রান্ত করে যেকোনোভাবে মসনদে বসা। বেকাররা চাকুরীর সন্ধানে দিশেহারা হয়ে ঘুরছেন। ত্রিপুরায় বেকার সমস্যা এখন জলন্ত দৃষ্টান্তে পরিণত হয়েছে। ২০১৮ সালে বিজেপি সরকার দেওয়া একটিও প্রতিশ্রুতি পালন করছেন না। জনগণ যখন বুঝতে পেরেছেন বিজেপি সরকার ফাঁদে পা দেওয়া উচিত নয় তখনই সরকার পরিবর্তনের লড়াই ক্রমে ক্রমে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এদিন তিনি জোর গলায় বলেন, সিপিআইএমের শাসনকালে ত্রিপুরায় সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না। বিগত দিনে সন্ত্রাসবাদীরা কোনো রাজনৈতিক দলের কথায় সন্তুষ্ট হয়ে সিপিআইএম সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছিল। তখনো সিপিআইএম সরকার ওই পরিস্থিতি মোকাবেলা করেছিল।তাঁর দাবি, বিজেপি সরকারের আমলে টাকার দাম কমছে। দিন দিন মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছে। রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত নিয়োগ নেই। চুক্তিভিত্তিতে কর্মক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া চলছে। ত্রিপুরায় অরাজকতা পরিস্থিতি চলছে। প্রতিনিয়ত গনতন্ত্রে আক্রমন করছে। আগামীদিনে এর বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। সমস্ত জনগনকে একত্রিত করে আগামীদিনে লড়াই আরো জোরদার করে তুলতে হবে বলে দাবি করেন তিনি।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top