News Flash

Image

গাঁজা সহ দুই যুবক আটক

আগরতলা, ২৮ জানুয়ারি : গাঁজা সহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তার সঙ্গে একটি অটো এবং একটি স্কুটি আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দুর্গাবাড়ি এলাকায়। এয়ারপোর্ট থানার পুলিশ গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার অন্তর্গত দূর্গা বাড়ি শ্মশান এলাকাতে অভিযান চালিয়ে গাঁজা, অটো গাড়ি, স্কুটি সহ ২ জনকে আটক করতে সক্ষম হয় এয়ারপোর্ট থানার পুলিশ। এই অভিযানের নেতৃত্বে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা। ওসি অভিজিৎ মন্ডল জানান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান করা হয় এবং প্রায় ১০ কেজি শুকনো গাঁজা সমেত ২জনকে আটক করেন তাদের বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী মামলা নিয়ে তদন্ত করা হবে। পাশাপাশি সেই সময় এক নেশা কারবারি ঘটনাস্থলে আসে এবং পুলিশকে দেখে ঘটনাস্থল থেকে  স্কুটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। গাঁজা সহ টিআর০১-জি-৩৬৫১ নম্বরের অটো ,  টিআর০১- এএক্স- ৯৭৪৮ নম্বরের স্কুটি সহ ২ জনকে নিয়ে যাওয়া হয় থানায়।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top