News Flash

Image

বকেয়া বেতনের দাবীতে সুলভ কর্মীদের বিক্ষোভ

আগরতলা, ২৪ জানুয়ারি: গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না জিবি হাসপাতালের প্রায় ৬০০ জন সাফাই কর্মী। এমনটাই অভিযোগ ঠিকেদার সংস্থার কর্তাকে ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। তাঁদের দাবি, অতিসত্বর বকেয়া বেতন প্রদান করা হোক।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক সুলভ কর্মী বলেন, আউটসোর্সিং ঠিকেদারদের অধীনে দীর্ঘদিন ধরে জিবি হাসপাতালেে প্রায় ৬০০ জন সুলভ কর্মী কাজে নিযুক্ত আছেন। তাদেঁর অভিযোগ, দীর্ঘ তিন মাস ধরে তাদের বেতন প্রদান করা হচ্ছে না। গত ডিসেম্বর মাসে ঠিকেদার সংস্থার কর্তার সাথে দেখা করলে তিনি জানান গত ১৮ ডিসেম্বর তাদের বকেয়া টাকা পরিশোধ করা হবে। কিন্তু এখনো পর্যন্ত তাদের বেতন প্রদান করা হয়নি। এবিষয়ে ঠিকেদার সংস্থার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে বেতন প্রদান নিয়ে তালবাহানা করছেন তাঁরা। তাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। তাই বকেয়া বেতন প্রদানের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিকেদার সংস্থার কর্মকর্তা জানিয়েছেন, গতকাল ব্যাঙ্কে কর্মীদের একমাসের বেতন জমা দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে ডিসেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। তাঁদেরকে একথা জানানোর পরও কেন তাঁরা বিক্ষোভে সামিল হয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top