News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অ্যাম্বুলেন্সে সন্তান প্রসবের অনন্য নজির স্থাপন
Image

অ্যাম্বুলেন্সে সন্তান প্রসবের অনন্য নজির স্থাপন

আগরতলা, ২৮ জামুয়ারি: এক গর্ভবতী মহিলাকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফের ১০২ অ্যাম্বুলেন্সে সন্তান প্রসবের এক অনন্য নজির গড়ল কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা। জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিয়ে ফের একবার প্রশংসনীয় ভূমিকা পালন করলেন ওই পরিষেবায় কর্মরত ইমারজেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেবু নাথ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই শুরু হয় প্রসব যন্ত্রণা। পরিস্থিতি দেখে ইমারজেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেবু নাথ দ্রুত উদ্যোগ নেন। তার অভিজ্ঞতা, দক্ষতা এবং তৎপরতায় সফলভাবে সন্তানের জন্ম হয় অ্যাম্বুলেন্সের মধ্যেই। মা এবং নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন। ওই ঘটনা এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শীরা দেবু নাথের কাজের প্রশংসায় পঞ্চমুখ। হাসপাতালের কর্মী ও স্থানীয় মানুষজন এই ঘটনা নিয়ে গর্বিত। অনেকেই মনে করছেন, দেবু নাথের এই সাহসী এবং মানবিক পদক্ষেপ সমাজের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

প্রসঙ্গত, ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা রাজ্যে সাধারণ মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষত প্রত্যন্ত এলাকার মানুষজনের জরুরি চিকিৎসার ক্ষেত্রে এই পরিষেবা এক অত্যাবশ্যক মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। দেবু নাথের এই অভূতপূর্ব উদ্যোগ তা আবারও প্রমাণ করল।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top