News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মিষ্টি দোকানের কারখানায় ২০ বছরের পুরনো কর্মচারীর রহস্যজনক মৃত্যু
Image

মিষ্টি দোকানের কারখানায় ২০ বছরের পুরনো কর্মচারীর রহস্যজনক মৃত্যু

আগরতলা, ২৮ জানুয়ারি: মিষ্টি দোকানের কারখানায় ২০ বছরের পুরনো কর্মচারীর মাথায় আঘাত লেগে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। মৃতের ছেলের অভিযোগ, তাঁর বাবাকে খুন করা হয়েছে। কারণ, কিছুদিন পূর্বে ওই কারখানায় কর্মরত এক ব্যক্তির সাথে তাঁর বাবার ঝগড়া হয়েছিল। তারপরই তাঁর বাবার মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে। ওই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বাধারঘাটস্থিত মিষ্টি কারখানায় দীর্ঘদিন ২০ বছর ধরে কর্মরত ছিলেন জীবন ঘোষ। তাঁর বাড়ি বিশালগড়ে। কিন্তু জয়নগরের সেই মিষ্টি দোকানের মালিকের কারখানা আছে বাধারঘাটে। ওই কারখানায় কাজ করতেন জীবন। কিন্তু ১৫ জানুয়ারি পরিবারের সদস্যদের কাছে খবর আসে জীবন ঘোষের মাথায় আঘাত লেগেছে। তাঁকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু মৃতের ছেলের দাবি তাঁকে খুন করা হয়েছে।

এবিষয়ে মৃতের ছেলে জানিয়েছেন, তাঁর বাবাকে খুন করা হয়েছে। কারণ, গত কিছু আগে মালিকের স্ত্রী ফোন করে জানিয়েছিলেন তাঁর বাবার সাথে ওই কারখানায় কর্মরত এক বহিঃরাজ্যের কর্মীর সাথে বিবাদ হয়েছিল। তার কিছুদিন পরই গত ১৫ জানুয়ারী জীবনের মাথায় গুরুতর আঘাত লাগে। তার থেকে সবচেয়ে অবাক করার বিষয় ২০ বছরের পুরনো কর্মচারীকে গত ১৫ জানুয়ারি থেকে মঙ্গলবার মৃত্যুর আগ পর্যন্ত একবার জিবি হাসপাতালে দেখতে যাননি দোকান মালিক। এক টাকা পর্যন্ত দেননি। অথচ তার কারখানা থেকে রক্তাক্ত অবস্থায় জীবন ঘোষকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই ঘটনায় মৃতের পরিবারের সদস্যরা থানায় মামলা দায়ের করেছেন। তাই ঘটনার সুষ্ঠু বিচার চাইছেন জীবন ঘোষের ছেলে।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top