News Flash

  • Home
  • দেশ
  • কেন্দ্র গুটিকয়েক কোটিপতির জন্য কোষাগার থেকে টাকা লুট করছে : কেজরিওয়াল
Image

কেন্দ্র গুটিকয়েক কোটিপতির জন্য কোষাগার থেকে টাকা লুট করছে : কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেছেন, কেন্দ্রের বিজেপি সরকার গুটিকয়েক কোটিপতির জন্য সরকারি কোষাগার থেকে টাকা লুট করছে। কেজরিওয়াল বলেছেন, “আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। কেন্দ্রের বিজেপি সরকার কিছু কোটিপতির জন্য সরকারি কোষাগার থেকে টাকা লুট করছে। অন্যদিকে, মধ্যবিত্তরা মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সঙ্গে লড়াই করছে।”

কেজরিওয়াল আরও বলেছেন, “তাই প্রধানমন্ত্রীর কাছে আমার দু’টি অনুরোধ। এখন এ দেশে কোনও কোটিপতির ঋণ মকুব হবে না, এ জন্য আইন করতে হবে। এটি একটি বড় কেলেঙ্কারি, ধনীদের ঋণ মকুব বন্ধ করা হলে আয়কর এবং জিএসটি হার অর্ধেক করা যেতে পারে। খাদ্যদ্রব্যের উপর জিএসটি সরানো যেতে পারে।”

Releated Posts

ব্রিকস বৈঠকের ফাঁকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত-ইরান আলোচনা

নয়াদিল্লি, ২২ জুন : ব্রিকসের ১৬তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) বৈঠকের ফাঁকে সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত…

ByByNews Desk Jun 22, 2026

বেকারত্ব মোকাবিলায় ত্রিমুখী কর্মসংস্থান কৌশলের প্রতিফলন বাজেটে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২২ জুন : ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গের বাজেট প্রস্তাবে বেকারত্ব সমস্যার সমাধানে রাজ্য সরকারের ঘোষিত ত্রিমুখী কর্মসংস্থান…

ByByNews Desk Jun 22, 2026

ড্রোন হুমকিতে জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বে গোয়েন্দা ব্যবস্থার বড়সড় পুনর্গঠনের পরিকল্পনা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য একীভূত গোয়েন্দা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি।…

ByByNews Desk Jun 22, 2026

কম-কার্বন সিমেন্ট উৎপাদনে ব্রিটেনের লেইল্যাকের সঙ্গে হাত মেলাল আদানি গোষ্ঠীর অম্বুজা সিমেন্টস

আমদাবাদ, ২২ জুন (আইএএনএস): কম-কার্বন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যে ব্রিটেনভিত্তিক পরিচ্ছন্ন প্রযুক্তি সংস্থা লেইল্যাক লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা করল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top