News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শহরে সিপিআইএমের প্রচারসজ্জা নষ্ট, ক্ষোভ জানালেন জিতেন্দ্র চৌধুরী
Image

শহরে সিপিআইএমের প্রচারসজ্জা নষ্ট, ক্ষোভ জানালেন জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২৮ জানুয়ারি: শহরে সিপিআইএমের প্রচারসজ্জা নষ্ট করা হচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাথে তিনি ক্ষোভ প্রকাশ করেন, বিজেপি শাসন ক্ষমতায় থাকা সত্বেও তাঁদের কিসের এতো ভয়। যার কারণে তাঁরা সিপিআইএমের জনসম্মেলনে বাঁধা দিচ্ছে। এদিন তিনি বিজেপি’র রঙ না মাখিয়ে নিরপেক্ষভাবে কাজ করতে পুলিশকেও আবেদন জানিয়েছেন।

প্রসঙ্গত, আগামী ২৯ জানুয়ারি সিপিআইএম দলের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি চরম উত্তাপ। অবশেষে অনেক জল্পনার পর সিপি আই এম দলের রাজ্য সম্মেলন হতে চলেছে রবীন্দ্রভবনের সামনে। আজ সাংবাদিকদের মুখোমুখি এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি বলেন, সিপিআইএমের ২৪তম রাজ্য সম্মেলন উমাকান্ত মাঠে আয়োজন করার জন্য সরকারের নিকট আবেদন জানানো হয়েছিল। কিন্তু সরকারের তরফ থেকে জানানো হয়েছে ছাত্র ছাত্রীদের পড়াশোনা ব্যাঘাত ঘটিয়ে জনসমাবেশ করা যাবে না। কিন্তু হাস্যকর ব্যাপার উমাকান্ত স্কুলে ছাত্র ছাত্রীদের পড়াশোনা ব্যাঘাত ঘটিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর জনসভার সহ একাধিক কর্মসূচির নজির রয়েছে। আসলে বিজেপি ভয় পেয়েছে বলে দাবি করেন তিনি। কিন্তু জনগণকে আটকে রাখা সম্ভব নয়। আগামীকাল রবীন্দ্র ভবনের সামনেই জনসভা হবে। এদিন তিনি বিজেপি’র রঙ না মাখিয়ে নিরপেক্ষভাবে কাজ করতে পুলিশকেও আবেদন জানিয়েছেন।

পাশাপাশি এদিন তিনি অভিযোগ করেন, শহরে বেশ কিছু জায়গায় সিপিআইএমের প্রচারসজ্জা নষ্ট করে দেওয়া হচ্ছে। এমনকি খোদ জিতেন্দ্র চৌধুরীর বাড়ির সামনে সিপিআইএমের প্রচারসজ্জা নষ্ট করেছে দুষ্কৃতিরা। এদিন তিনি প্রশ্ন করেন বিজেপির এতো কিসের ভয়। বিজেপি ক্ষমতায় থাকা সত্বেও তাঁদের কিসের এতো ভয়।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top