News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতীয় মৎস্যজীবীদের গুলি শ্রীলঙ্কার নৌবাহিনীর, আহত ৫
Image

ভারতীয় মৎস্যজীবীদের গুলি শ্রীলঙ্কার নৌবাহিনীর, আহত ৫

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.) : ভারতীয় মৎস্যজীবীদের লক্ষ্য করে গুলি ছুড়ল শ্রীলঙ্কার নৌবাহিনী। গুলিতে অন্তত ৫ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ভোরে ডেলফ্ট দ্বীপের কাছে এই ঘটনা ঘটে। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি।

বিদেশ মন্ত্রকের তরফে জানা গেছে, মঙ্গলবার ভোরে ভারত মহাসাগরের ডেলফ্ট দ্বীপ সংলগ্ন অঞ্চলে ১৩ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করার চেষ্টা করছিল শ্রীলঙ্কার নৌবাহিনী৷ তাঁরা ভারত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে শ্রীলঙ্কায় ঢুকে পড়ে বলে অভিযোগ৷ সেই সময় তাঁদের নিশানা করে গুলি চালায় শ্রীলঙ্কার নৌবাহিনী৷ ওই মৎস্যজীবীরা তখন সবাই মাছ ধরার নৌকায় ছিলেন৷ শ্রীলঙ্কার নৌবাহিনীর চালানো গুলিতে তাঁদের মধ্যে ২ জন গুরুতর জখম হয়েছেন৷ জাফনার হাসপাতালে চিকিৎসাধীন মৎস্যজীবীদের দেখভাল করছে জাফনার ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা। এই ঘটনায় ক্ষুব্ধ দিল্লি। শ্রীলঙ্কার রাষ্ট্রদূতকে ডেকে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

Releated Posts

রুশ তেল ক্রেতাদের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার আইন খতিয়ে দেখছে ভারত: পীযূষ গোয়াল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রুশ তেল কেনা দেশগুলির উপর নতুন আইনের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করতে…

ByByNews Desk Sep 21, 2026

এসএএপি দফতরে ওয়াইএসআরসিপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পাল্টা প্রতিবাদে শিক্ষকরা

বিজয়ওয়াড়া, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে শিক্ষা মন্ত্রী নারা লোকেশের পদত্যাগের দাবিতে ওয়াইএসআর…

ByByNews Desk Sep 21, 2026

জামুইয়ে দশম শ্রেণির ছাত্রীকে হেনস্থার ঘটনায় সরব রাহুল গান্ধী, ‘এই আচরণের অধিকার কে দিয়েছে?’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই জেলায় দুই দশম শ্রেণির পড়ুয়াকে হেনস্থা ও এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগের…

ByByNews Desk Sep 21, 2026

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ২০ অক্টোবর থেকে কার্যকর হবে…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top