News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হেজামারা ব্লকের পূর্ব নোয়াগাঁও ভিলেজ ওয়াটার সেভ প্রকল্পের সূচনা করলেন কৃষি মন্ত্রী
Image

হেজামারা ব্লকের পূর্ব নোয়াগাঁও ভিলেজ ওয়াটার সেভ প্রকল্পের সূচনা করলেন কৃষি মন্ত্রী

আগরতলা, ২৮ জানুয়ারি: পিএমকেএসওয়াই ২.০ প্রকল্পের মাধ্যমে মানুষকে আত্মনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া, এই প্রকল্পে সবচেয়ে বেশী উপকৃত হবে তিপ্রাসারা। তাই জনজাতি এলাকায় এই প্রকল্পের আয়োজন করা হচ্ছে। আজ হেজামারা ব্লকের পূর্ব নোয়াগাঁও ভিলেজের উড়াবাড়ি গ্রামে ওয়াটার সেভ প্রকল্পের সূচনা অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পিএমকেএসওয়াই ২.০ প্রকল্প। বর্তমানে রাজ্যের ১৮টি মহকুমার ১৯ টি স্থানে বর্তমানে এই প্রকল্প চলছে। এই প্রকল্পে ৫ কোটি ৪০ লক্ষ টাকার বাজেট রয়েছে। ওই প্রকল্পের অধীন আজ হেজামারা আরডি ব্লকের পূর্ব নোয়াগাঁও এডিসি ভিলেজে ওয়াটার সেভ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তাছাড়া, এদিনের অনুষ্ঠানে স্ব সহায়ক দলের মহিলাদের ৫০ হাজার টাকা, নারকেল চারা এবং বিভিন্ন কৃষিজ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, এই প্রকল্পে মাটির জল সংরক্ষণ, মাটির ক্ষয় রোধ এবং পরিবেশকে রক্ষা করে পুকুর খনন, মৎস্য চাষ, শুকর পালন সহ অন্যান্য মাধ্যমে মানুষকে আত্মনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের ১৮টি মহকুমার ১৯ টি স্থানে বর্তমানে এই প্রকল্প চলছে। তিনি আশাবাদী এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ বিশেষ করে স্ব সহায়ক দল গুলো দারুণভাবে উপকৃত হবে।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top