News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সকালে গ্রেফতার, বিকেলেই জামিনে মুক্ত অভিযুক্ত, ক্ষুব্ধ মৌমিতার পরিজনেরা
Image

সকালে গ্রেফতার, বিকেলেই জামিনে মুক্ত অভিযুক্ত, ক্ষুব্ধ মৌমিতার পরিজনেরা

আগরতলা, ২৮ জানুয়ারি : চন্দ্রপুরের মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী ধৃতের জামিন হওয়ায় ভীষণ ক্ষুব্ধ হয়েছে মৌমিতার পরিজনেরা। এই ঘটনায় পুলিশ সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে মৃত কলেজ ছাত্রী মৌমিতার পরিজন। পুলিশের বিরুদ্ধে বেশকিছু বিস্ফোরক অভিযোগ জানান তারা।

প্রসঙ্গত, গত শনিবার রাতে আগরতলা চন্দ্রপুর এলাকায় মনতোষ দেব’র গাড়ির ধাক্কায় মৌমিতা শীলের মৃত্যু হয়, আহত হয় মৃতার পিতা মাতাও। মৌমিতা শীলের মৃত্যুর সার্বিক ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী আজ পশ্চিম জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করেন।

পাশাপাশি পূর্ব আগরতলা থানার পুলিশের বিরুদ্ধে একরাশ খুব উগরে দিলেন মৌমিতার আত্মীয় পরিজন। তারা বলেন, অভিযুক্ত মন্তোষ দেবকে গ্রেফতার করার পর লকআপে রাখা হয়নি। পুলিশ তাকে আটক করতে না পারলে তাদের বলে দিলে আত্মীয় রা সকলে মিলে তাকে আটক করার চেষ্টা করত। ২৫ তারিখ রাতের ভয়ংকর দুর্ঘটনার অভিযুক্তকে পুলিশ কোনো বিচার ছাড়া জামিন দেওয়ায় ক্ষুব্ধ মৌমিতার পরিজনেরা।

আজ মৌমিতা শীলের মৃত্যুর সুষ্ঠু বিচার চেয়ে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী আজ পশ্চিম জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করেন। বিক্ষোভকারীদের দাবি, এই ঘটনার অভিযুক্তের সঠিক শাস্তি দিতে হবে।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top