News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রজাতন্ত্র দিবসের রাতে রাস্তায় অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু ব্যক্তির, চাঞ্চল্য
Image

প্রজাতন্ত্র দিবসের রাতে রাস্তায় অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু ব্যক্তির, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসের রাতে শহরে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল। রাস্তায় অগ্নিদগ্ধ অবস্থায় অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তাঁর। এখনো পর্যন্ত তাঁর পরিচয় জানা যায় নি। এদিকে, পশ্চিম থানার ওসি পরিতোষ দাস টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাত তিনটে নাগাদ পশ্চিম আগরতলা থানায় খবর আসে কৃষ্ণনগর টিআরটিসি গেটের উল্টো দিকের গলিতে অজ্ঞাত ব্যক্তি অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে। ওই ঘটনায় পশ্চিম আগরতলা থানার পুলিশ এবং দমকলবাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই ব্যাক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছে। সোমবার সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এদিকে আজ সকালে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস টিম নিয়ে ঘটনাস্থলে নিয়ে তদন্ত করেছেন। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন ফরেনসিকের ডেপুটি ডিরেক্টর সুমন চক্রবর্তীও।

Releated Posts

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top