News Flash

  • Home
  • দেশ
  • গণতন্ত্রের সাফল্যের চাবিকাঠি সুশাসনের মধ্যে নিহিত : ভি কে সাক্সেনা
Image

গণতন্ত্রের সাফল্যের চাবিকাঠি সুশাসনের মধ্যে নিহিত : ভি কে সাক্সেনা

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লি তথা সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানালেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। একইসঙ্গে তিনি বলেছেন, গণতন্ত্রের সাফল্যের চাবিকাঠি সুশাসনের মধ্যে নিহিত। রবিবার ৭৬-তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তায় ভি কে সাক্সেনা বলেছেন, “গণতন্ত্র সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক নীতি। সংবিধান আমাদের ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করার এবং কাকে ক্ষমতা দেব তা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেয়। দিল্লির জন্য এই প্রজাতন্ত্র দিবসের বিশেষ গুরুত্ব রয়েছে। কয়েকদিন পরই আমরা আমাদের নতুন সরকার নির্বাচন করব।”

উপরাজ্যপাল ভি কে সাক্সেনা আরও বলেছেন, “আমাদের মনে রাখতে হবে, আমরা শুধুমাত্র একটি সরকার নির্বাচন করব না, আমরা এমন একটি ব্যবস্থাও বেছে নেব যা আগামী ৫ বছরের জন্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলবে। গত কয়েক বছর ধরে আমরা দেখেছি বিশ্বব্যাপী, সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। একজন নাগরিক এবং ভোটার হিসাবে, আমাদের উচিত যে আমরা কোনও চাপ ছাড়াই সঠিক নির্বাচন করি।”

Releated Posts

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে মমতা শিবিরের অধিকার বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘মূল কিন্তু সংখ্যালঘু’ গোষ্ঠী হিসেবে চিহ্নিত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও…

ByByNews Desk Sep 21, 2026

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026

টিএমসি-র নাম ও প্রতীক ‘ফ্রিজ’ নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি মমতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে…

ByByNews Desk Sep 21, 2026

কর্মা-ধর্মা উৎসবের আগে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ শিশুর মৃত্যু

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্মা-ধর্মা উৎসব উপলক্ষে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুর জেলায় জলে ডুবে ছয় শিশুর মর্মান্তিক…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top