News Flash

  • Home
  • খেলা
  • ইউরোপা লিগ : রেঞ্জার্স- এর বিরুদ্ধে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড 
Image

ইউরোপা লিগ : রেঞ্জার্স- এর বিরুদ্ধে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড 

ম্যানচেস্টার, ২৪ জানুয়ারি (হি.স.): ইউরোপা লিগে টানা চার ম্যাচে জয় পেল ইংল্যান্ডের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে রেঞ্জার্সকে ২-১ গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় ইউনাইটেড। তবে সেটি ছিল আত্মঘাতী গোল। রেঞ্জার্সের গোলরক্ষকের ভুলে আত্মঘাতী গোল পেয়ে যায় আমোরিমের দল ম্যান ইউনাইটেড। ম্যাচের শেষ মুহূর্তে অর্থাৎ ৮৮ মিনিটে সিরিয়েল ডেসার্স রেঞ্জার্সকে সমতায় ফেরায়। মনে হচ্ছিল ম্যাচটি আমিমাংসিত ভাবেই শেষ হবে। কিন্তু তা হয়নি। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ব্রুনো ফার্নান্দেস ম্যানইউর জয় নিশ্চিত করেন। লিসান্দ্রো মার্টিনেজের ক্রস টোকা দিয়ে গোল করেন পর্তুগিজ এই মিডফিল্ডার।

এই জয়ের ফলে এখনও ইউরোপা লিগে অপরাজিত থাকল ইউনাইটেড। এতে টেবিলের চারে উঠে এল রেড ডেভিলসরা।

আর ৭ ম্যাচে ৪ জয়ে ১৫ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে রেঞ্জার্স।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top