News Flash

  • Home
  • খেলা
  • ইতিহাস গড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন উজবেকিস্তানের ফুটবলার কুজানভ
Image

ইতিহাস গড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন উজবেকিস্তানের ফুটবলার কুজানভ

ম্যানচেস্টার, ২২ জানুয়ারি (হি.স.) : ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে মঙ্গলবার যোগ দিয়ে ইতিহাস গড়লেন উজবেকিস্তানের ফুটবলার আব্দুখোদির কুজানভ।কারণ দেশটির প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দিলেন এই উজবেক তারকা। নিজ দেশে কুজানভ পরিচিত ‘দা ট্রেন’ নামে। ফরাসি ক্লাব লঁস থেকে তরুণ এই ফুটবলারকে দলে নিল ম্যানচেস্টার সিটি। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, প্রায় ৪ কোটি ইউরো ট্রান্সফার ফি’তে তাঁকে দলে নিয়েছে সিটি। ২০ বছর বয়সী এই ডিফেন্ডারের সঙ্গে ম্যান সিটির চুক্তি সাড়ে ৪ বছরের।

উজবেকিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-২৩ দলের হয়েও খেলা এই ডিফেন্ডার গত প্যারিস অলিম্পিকেও খেলেন। ফরাসি ক্লাব লঁসের হয়ে গত দেড় বছরে খেলেন মাত্র ৩১টি। তবে চলতি মরসুমে দলের ১৬ ম্যাচের ১৩টিতেই মাঠে নেমেছিলেন তিনি। এছাড়া এবারের ফিফা গোল্ডেন বয় অ্যাওয়ার্ডের তালিকাতেও তাঁর নাম ছিল। কিন্তু শেষ পর্যন্ত এই পুরস্কার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top