News Flash

  • Home
  • খেলা
  • রোনাল্ডোর জোড়া গোলে জয় আল নাসরের
Image

রোনাল্ডোর জোড়া গোলে জয় আল নাসরের

রিয়াদ, ২২ জানুয়ারি (হি.স.) : সৌদি প্রো লিগে মঙ্গলবার রাতের ম্যাচে ১০ জনের দলে পরিণত হওয়া আল খালিজকে ৩-১ গোলে হারাল আল নাস্‌র।জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রাখলেন পর্তুগিজ মহাতারকা। কেরিয়ারের তাঁর গোল সংখ্যা হয়ে গেল ৯১৯। হাজার গোল হতে তাঁর আর ৮১টি গোল দরকার।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬৫ মিনিটে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। সতীর্থের ব্যাকহিল পাসে নিচু শটে গোলটি করেন পর্তুগিজ মহাতারকা। আর এই গোলে আল নাস্‌রের জার্সিতে ৯২ ম্যাচে রোনাল্ডোর গোল হল ৮৩টি। সঙ্গে অ্যাসিস্ট আছে ১৮টি। ৮০তম মিনিটে পেনাল্টি থেকে সমতা আনে আল খালিজ। পরের মিনিটেই আল নাস্‌র ফের সুলতান আল-ঘানামের গোলে এগিয়ে যায়। আর যোগ করা সময়ের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো ।আর ১৫ ম্যাচে ১৩ গোল করে এই মরসুমে সৌদি প্রো লিগের সর্বোচ্চ স্কোরারও এখন রোনাল্ডো ।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top