News Flash

  • Home
  • খেলা
  • ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিতো হেইসকে টানতে সফল ম্যানচেস্টার সিটি
Image

১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিতো হেইসকে টানতে সফল ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার, ২২ জানুয়ারি (হি.স.) : ব্রাজিলিয়ান ফুটবলার ভিতো হেইস দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়েছেন ইউরোপিয়ান ক্লাবগুলোর। তাঁকে পেতে রিয়াল মাদ্রিদ–সহ অভিজাত অনেক ক্লাবের আগ্রহ ছিল। শেষ পর্যন্ত ১৯ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে টানতে সফল হয়েছে ম্যানচেস্টার সিটি।

পালমেইরাস থেকে সাড়ে ৪ বছরের চুক্তিতে হেইসকে নেওয়ার কথা মঙ্গলবার রাতে জানিয়েছে সিটি। শিগগিরই সিটিতে যোগ দেবেন হেইস।

তবে চুক্তির আর্থিক লেনদেন নিয়ে কিছু জানায়নি ম্যান সিটি। চলতি মরসুমে ব্যর্থতার মধ্যে দিয়ে চলা ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা এবার নতুন করে দল সাজাতে চাইছেন। আর সেই দলে গুরুত্বপূর্ণ সদস্য মনে করা হচ্ছে এই সেন্টার-ব্যাক ও রাইট-ব্যাকে খেলা হেইসকে।

পালমেইরাসের একাডেমিতে বেড়ে ওঠা হেইস ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলে খেলেছেন। জুনে পালমেইরাসের মূল দলে অভিষেক হয় তাঁর। এখনও পর্যন্ত ১৮টি লিগ ম্যাচে পালমেইরাসের হয়ে প্রতিনিধিত্ব করেন হেইস।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top