News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি কর–কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন মুখ্যমন্ত্রী
Image

আর জি কর–কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): চূড়ান্ত রায় ঘোষণার আগে আর জি কর কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুর্শিদাবাদ সফরে যাওয়ার পথে সোমবার দুপুরে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, ফাঁসির দাবিতে তিনিও পথে নেমেছিলেন। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটাই চান।

এদিকে, নির্যাতিতার পরিবার শাস্তি ঘোষণার আগে দাবি করেন, অন্তত ৫০ জন জড়িত তাঁদের মেয়ের ধর্ষণ এবং হত্যাকাণ্ডে। তাঁরা জানান, সোমবার শাস্তি ঘোষণা আদতে তাঁদের আইনি লড়াইয়ের প্রথম ধাপ। নির্যাতিতার বাবা-মা বলেন, ‘‘তার পরেও দাঁতে দাঁত চেপে আমরা আইনি লড়াই চালিয়ে যাব। আজ সঞ্জয়ের কঠোরতম শাস্তির দাবি করছি।’’

তার পরেই তাঁরা দাবি করেন, সঞ্জয় একা দোষী নন বলে তাঁদের মনে হয়েছে। কোনও প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা হচ্ছে বলে তাঁদের স্থির বিশ্বাস। ইতিমধ্যে আদালতে পৌঁছে গিয়েছেন তাঁরা।

Releated Posts

জামুইয়ে দশম শ্রেণির ছাত্রীকে হেনস্থার ঘটনায় সরব রাহুল গান্ধী, ‘এই আচরণের অধিকার কে দিয়েছে?’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই জেলায় দুই দশম শ্রেণির পড়ুয়াকে হেনস্থা ও এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগের…

ByByNews Desk Sep 21, 2026

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ২০ অক্টোবর থেকে কার্যকর হবে…

ByByNews Desk Sep 21, 2026

ইতালির বোরখা নিষেধাজ্ঞা: ‘দেশের আইনকে সম্মান করা উচিত’, বললেন ইসলামি ধর্মীয় পণ্ডিত

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির স্কুলগুলিতে বোরখা ও নিকাব পরার ওপর প্রস্তাবিত নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইসলামি ধর্মীয় পণ্ডিত মুফতি…

ByByNews Desk Sep 21, 2026

যাদবপুরে মমতা তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর, তদন্তে পুলিশ; বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (এমএআইটিসি) একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top