News Flash

  • Home
  • দেশ
  • আগামী ৫ ফেব্রুয়ারি হতে চলেছে দিল্লির স্বাধীনতা দিবস : বাঁশুরি স্বরাজ
Image

আগামী ৫ ফেব্রুয়ারি হতে চলেছে দিল্লির স্বাধীনতা দিবস : বাঁশুরি স্বরাজ

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): আম আদমি পার্টির তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ। তাঁর কথায়, আগামী ৫ ফেব্রুয়ারি হতে চলেছে দিল্লির স্বাধীনতা দিবস। তিনি আরও বলেছেন, “আমরা দিল্লিতে বিজেপি সরকার চাই, আমি জানি আসন্ন বিধানসভা নির্বাচনে, ৫ ফেব্রুয়ারি দিল্লির স্বাধীনতার দিন হবে এবং বিজেপির ডাবল ইঞ্জিন সরকার দিল্লিতে আসবে। দিল্লিও হবে একটি বিকশিত দেশের বিকশিত রাজধানী।”

বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ এবং গ্রেটার কৈলাস আসনের বিজেপি প্রার্থী শিখা রাই সোমবার নির্বাচনী অফিসের উদ্বোধন করেছেন। এরপরই বাঁশুরি স্বরাজ বলেছেন, “আজ নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে, আপনারা জনসমর্থন দেখতে পাচ্ছেন। আম আদমি পার্টি এখানে এক দশক ধরে ক্ষমতায় রয়েছে, কিন্তু তাঁদের কোনও দায়িত্ব নেই এবং এখন দিল্লির মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। আমরা পরিবর্তন চাই, আম আদমি পার্টির নামে নয়। দিল্লিতে বিজেপি সরকার চাই।”

Releated Posts

ব্রিকস বৈঠকের ফাঁকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত-ইরান আলোচনা

নয়াদিল্লি, ২২ জুন : ব্রিকসের ১৬তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) বৈঠকের ফাঁকে সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত…

ByByNews Desk Jun 22, 2026

বেকারত্ব মোকাবিলায় ত্রিমুখী কর্মসংস্থান কৌশলের প্রতিফলন বাজেটে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২২ জুন : ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গের বাজেট প্রস্তাবে বেকারত্ব সমস্যার সমাধানে রাজ্য সরকারের ঘোষিত ত্রিমুখী কর্মসংস্থান…

ByByNews Desk Jun 22, 2026

ড্রোন হুমকিতে জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বে গোয়েন্দা ব্যবস্থার বড়সড় পুনর্গঠনের পরিকল্পনা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য একীভূত গোয়েন্দা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি।…

ByByNews Desk Jun 22, 2026

কম-কার্বন সিমেন্ট উৎপাদনে ব্রিটেনের লেইল্যাকের সঙ্গে হাত মেলাল আদানি গোষ্ঠীর অম্বুজা সিমেন্টস

আমদাবাদ, ২২ জুন (আইএএনএস): কম-কার্বন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যে ব্রিটেনভিত্তিক পরিচ্ছন্ন প্রযুক্তি সংস্থা লেইল্যাক লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা করল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top