News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আকাশবাণী আগরতলার উদ্যোগে   আগামীকালসাইবার সুরক্ষা নিয়ে সেমিনার
Image

আকাশবাণী আগরতলার উদ্যোগে   আগামীকালসাইবার সুরক্ষা নিয়ে সেমিনার

তারিখ: ১৯ ই জানুয়ারি, ২০২৫
আকাশবাণী আগরতলা শহরের বিভিন্ন কলেজে এক ধারাবাহিক সেমিনারের আয়োজন করেছে, যার মূল লক্ষ্য ছাত্রসমাজ এবং তরুণ প্রজন্মকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় সম্পর্কে সচেতন করা।
এই সিরিজের তৃতীয় সেমিনার অনুষ্ঠিত হবে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, নরসিংগড়, আগরতলায়, আগামীকাল সোমবার দুপুর ১টায়।

এই সেমিনারে বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সাইবার সুরক্ষা নিয়ে বিশেষজ্ঞ ব্যক্তিরা আলোচনা করবেন। ডিজিটাল যুগে ইন্টারনেট ব্যবহারের প্রসার বাড়লেও সাইবার সিকিউরিটি সংক্রান্ত সচেতনতা এখনো অনেক ক্ষেত্রেই সীমিত। এই সেমিনারে অংশগ্রহণকারীরা সাইবার অপরাধ, তথ্য চুরি এবং অনলাইন নিরাপত্তা বজায় রাখার বিভিন্ন কৌশল সম্পর্কে জানতে পারবেন। তরুণ প্রজন্মকে সাইবার জগতের বিপদ সম্পর্কে সচেতন করা এবং সাইবার দুনিয়াকে নিরাপদভাবে ব্যবহার ও কাজকর্ম করার ক্ষেত্রে  সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যেই এই সেমিনার আয়োজন করা হয়েছে। বিশেষজ্ঞ বক্তারা তাদের অভিজ্ঞতা ও জ্ঞান শেয়ার করে ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করবেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য দিকনির্দেশনা প্রদান করবেন।
সেমিনারের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হবে।
আকাশবাণীর এই সেমিনারগুলো তরুণদের জ্ঞানের পরিধি বৃদ্ধি, তাদের সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে । তেমনি আকাশবাণী আগরতলার এই উদ্যোগ তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত ও সচেতন করার এক উল্লেখযোগ্য পদক্ষেপ হয়ে উঠেব।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top