News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে গনতান্ত্রিক নারী সমিতির বিক্ষোভ: ছয় দফা দাবিতে রাজপথে
Image

উদয়পুরে গনতান্ত্রিক নারী সমিতির বিক্ষোভ: ছয় দফা দাবিতে রাজপথে

উদয়পুর, ১৯ জানুয়ারি : রবিবার উদয়পুর জামতলায় গনতান্ত্রিক নারী সমিতির উদয়পুর বিভাগীয় কমিটির আয়োজনে একটি বৃহৎ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। ছয় দফা দাবি জানিয়ে নারীরা রাজপথে নেমেছেন।

মিছিলটি জামতলা থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড, পুরানো মোটর স্ট্যান্ড, মহাদেব দীঘির পাড়, নিউটাউন রোড হয়ে আবার জামতলায় এসে শেষ হয়। এই মিছিলে সংগঠনের রাজ্য কমিটির সদস্যা স্বপ্না দত্ত, জেসমিন সুলতানা, সুনীতি সাহা, সরস্বতী ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জানান, রাজ্যের নারীরা আজ আতঙ্কিত। তাদের নিরাপত্তা নেই। আইনের শৃঙ্খলা বলতে কিছুই নেই। সারা রাজ্যে যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়েছে। নেশা মুক্ত করার কথা বলা হলেও বাস্তবে তা হচ্ছে না। প্রতিদিন জিনিষপত্রের দাম বাড়ছে। সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। রাজ্যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে নারীরা আজ পথে নেমেছেন।

Releated Posts

সংস্কারের অভাবে মৃত্যু-ফাঁদে পরিণত বড়সুরমা-কচুছড়া সড়ক

আগরতলা, ২২ জুন : ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত বড়সুরমা থেকে মড়াছড়া, দুর্গাচৌমুহনী হয়ে কচুছড়া পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বেহাল রাস্তার প্রতিবাদে ডুকলিতে অটোচালকদের রাস্তা অবরোধ

আগরতলা, ২২ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধে সামিল হলেন অটোচালকরা। ঘটনাটি ডুকলি রেল…

ByByReshmi Debnath Jun 22, 2026

ফটিকরায়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৬ বছরের শিশু, জেলা হাসপাতালে রেফার

আগরতলা, ২২ জুন: উত্তর ত্রিপুরার ফটিকরায় বিধানসভা এলাকার ফটিকরায়-গকুলনগর সড়কে এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ৬ বছরের…

ByByReshmi Debnath Jun 22, 2026

জম্পুইজলা-চম্পকনগর সড়কে চারা বোঝাই বোলেরো উল্টে আহত ৪

আগরতলা, ২২ জুন: পশ্চিম ত্রিপুরার জম্পুইজলা থেকে চম্পকনগর যাওয়ার পথে বামশ্রী তৌয়মা এলাকায় একটি চারা বোঝাই বোলেরো গাড়ি…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top