News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকমাঘাটে মহকুমাভিত্তিক ৪৭তম ককবরক দিবসের উদ্বোধন করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

চাকমাঘাটে মহকুমাভিত্তিক ৪৭তম ককবরক দিবসের উদ্বোধন করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ জানুয়ারি:
মহকুমা ভিত্তিক ৪৭তম ককবরক বর্ষ উদযাপন উপলক্ষে  তেলিয়ামুড়া মহকুমা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাটস্থিত কমিউনিটি হল গৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে ককবরক দিবসকে পালন করা হয় রবিবার।

এদিনের এই  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, মহকুমা শাসক পরিমল মজুমদার, স্ব-শাসিত জেলা পরিষদের সদস্য বিদ্যুৎ দেববর্মা  সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দরা।
         জনজাতি এলাকাগুলিতে বসবাসকারী জনজাতি মানুষদের আর্থ-সামাজিক মান বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নে করার লক্ষ্য, এমনটাই অভিমত ব্যক্ত করেন ৪৭ তম ককবরক বর্ষ উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী বিকাশ দেববর্মা। তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় থেকে সুবিশাল রেলি অনুষ্ঠিত হয়। রেলিটি অসম আগরতলা জাতীয় সড়ক দীর্ঘ পথ অতিক্রম করে চাকমাঘাট কমিউনিটি হল প্রাঙ্গনে পৌঁছাই। পরে হল গৃহে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই দিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।

জনজাতি নৃত্য এবং গানের মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ২৯, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের জাতি উপজাতি মানুষদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। প্রায় তিন শতাধিক উপজাতি মহিলাদের মধ্যে উপজাতি কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় সূতো বিতরন করা হয়। মন্ত্রী বিকাশ দেববর্মা বিধায়ক উন্নয়ন তহবিল থেকে মিউজিক ড্রাম সেট ও কীর্তনীয়া বাদ্য বাজনা বিতরণ করা হয়। জাতি উপজাতি ১০ জনকে স্বাবলম্বী করার জন্য  নখায়ুন সামাজিক সংস্থার থেকে সেলাই মেশিন বিতরণ করা হয় । এক সাক্ষাৎকার মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বর্তমান সরকারের লক্ষ্য সার্বিক উন্নতি করা। আগামীদিন জাতি উপজাতি সকল অংশের মানুষদের সরকারিভাবে সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করে চলেছেন।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top