News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজন্য আমল থেকে ককবরক ভাষা বঞ্চনার শিকার: রাধাচরণ দেববর্মা
Image

রাজন্য আমল থেকে ককবরক ভাষা বঞ্চনার শিকার: রাধাচরণ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি:
বামেদের চারটি শাখা সংগঠনের উদ্যোগে রবিবার ৪৭তম ককবরক দিবস পালন করা হয়। জিএমপি, টিওয়াইএফ, টিএসইউ এবং টিইউকেসি -র যৌথ উদ্যোগে এইদিন ৪৭ তম ককবরক দিবস উপলক্ষে মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন জিএমপি-র সম্পাদক রাধা চরণ দেববর্মা, সভাপতি নরেশ জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা।

এইদিনের আলোচনা সভায় জিএমপি-র সম্পাদক রাধা চরণ দেববর্মা ককবরক ভাষাকে বঞ্চনার অভিযোগ তোলেন। আপনি বলেন রাজ অন্য আমল থেকে ককবরক ভাষা বঞ্চনার শিকার হয়ে আসছে। রাজ আমলে রাজারা উজ্জয়ন্ত প্রসাদ, নীরমহল, পুস্পবন্ত মহল নির্মাণ করেছেন। রাজারা রবীন্দ্র নাথ ঠাকুর, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে চিহ্নতে পেরেছেন। কিন্তু মাতৃভাষাকে সর্বদা অবমাননা করা হয়েছে। ককবরক ভাষা সর্বদা বঞ্চনা শিকার হয়েছে। কেন ককবরক ভাষাকে প্রাধান্য দেওয়া হয়নি সেই প্রশ্নই এদিন আলোচনা সভায় তুলে ধরেন তিনি। 

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top