News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত ধর্মনগরে
Image

জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি:
৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা ২০২৫ এবং ৪৭ তম ককবরক দিবস উদযাপন হল ধর্মনগরে।

৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে ধর্মনগর মহকুমাভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা ২০২৫  এবং ৪৭তম ককবরক দিবস উদযাপন হল ধর্মনগরে বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে। উক্ত অনুষ্ঠানের  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রাণী দাস সেন, সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা কল্যাণ আধিকারিক, বিশিষ্ট সমাজসেবী গীতা হালাম, ডিসিএম কর্য রাম রিয়াং, জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ প্রমূখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ভিত্তিক সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান সমর চক্রবর্তী এবং স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক সজল দেবনাথ। মোট পাঁচটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানা যায়। আজকের এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দল জেলাভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতায় অংশ নেবে।

Releated Posts

হাফলং স্কুলে মিড-ডে মিলের চাল নিয়ে বিতর্ক, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন: উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের হাফলং এলাকার একটি বিদ্যালয়ে মিড-ডে মিলের জন্য সরবরাহ করা…

ByByReshmi Debnath Jun 23, 2026

ফের ৯ দফা দাবির সমর্থনে ২৪ জুন থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা আত্মসমর্পণকারী সংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি পূরণের দাবিতে আগামী ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য…

ByByReshmi Debnath Jun 22, 2026

পানিসাগরের রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ মানুষ

আগরতলা, ২২ জুন : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে একের পর এক গুরুতর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

খোয়াইয়ে আবারও বাংলাদেশি নাগরিক আটক, ধলাবিল এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২২ জুন : সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির মধ্যেই খোয়াই জেলায় ফের এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top