News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে বিজেপির জেলা সভাপতি নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত, প্রতিদ্বন্দ্বিতা করলেন পাঁচজন
Image

কৈলাসহরে বিজেপির জেলা সভাপতি নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত, প্রতিদ্বন্দ্বিতা করলেন পাঁচজন

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ জানুয়ারি:
রবিবার দুপুরবেলা কৈলাসহর বিজেপি জেলা কার্যালয় ভবনে বিজেপি জেলা সভাপতি নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। ঊনকোটি জেলা সভাপতি নির্বাচনে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। উনারা হলেন বিজেপি ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক অরুন সাহা, কৈলাসহর পুরপরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে, বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর, বিজেপি নেতা অনিমেষ সিনহা ও দীপঙ্কর গোস্বামী।

ঊনকোটি জেলার পাঁচটি মন্ডলের মন্ডল সভাপতি ও মন্ডলের পদাধিকারীরা উক্ত ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। এদিনের এই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সম্পাদক তাপস মজুমদার, বিজেপি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ, বিজেপি দলের অন্যতম নেতা বিধান দাস। যদিও বর্তমান জেলা সভাপতি পবিত্র দেবনাথ এই নির্বাচনে অংশগ্রহণ করেননি।

সূত্রের খবর আগামীকাল জেলা সভাপতির নাম প্রকাশ হবে, জেলা সভাপতি পদে দৌড়ে রয়েছেন পুরপরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে, জেলা পরিষদের সদস্য বিমল কর,ও বিজেপি নেতা অনিমেষ সিনহা ও দীপঙ্কর গোস্বামী। এখন দেখার বিষয় হল দল কাকে নির্বাচিত করে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা ঊনকোটি জেলাবাসী। এই বিষয়ে বিজেপি দলের নেতৃত্বরা সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ।

Releated Posts

মাদকের দৌরাত্ম্য ও চুরির ঘটনায় উদ্বেগ, কৈলাসহর থানায় কাউন্সিলরের লিখিত অভিযোগ

কৈলাসহর, ৬ আগস্ট: কৈলাসহর শহরে মাদকদ্রব্যের অবাধ কারবার এবং তার জেরে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ…

ByByReshmi Debnath Aug 6, 2026

স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে নির্যাতনের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

বিলোনিয়া, ৬ আগস্ট:  বিদ্যালয়ে শিক্ষকের শাসন যদি হয় আতঙ্কের কারণ, তবে বিদ্যালয় কি আর বিদ্যামন্দির থাকে,বিলোনিয়ার বুকে উঠেছে…

ByByReshmi Debnath Aug 6, 2026

পাঁচ দফা দাবিতে ধর্মনগরে সিডিপিও কার্যালয়ে আশা কর্মীদের ডেপুটেশন

ধর্মনগর, ৬ আগস্ট: পাঁচ দফা দাবিকে সামনে রেখে আজ ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকার আশা কর্মীরা সিডিপিও কার্যালয়ে ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Aug 6, 2026

ব্যতিক্রমী স্কুল, ৬ ছাত্রের জন্য ৬ শিক্ষক, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে নেই একজনও পড়ুয়া

আগরতলা, ৬ আগস্ট : ত্রিপুরার জম্পুইজলা মহকুমার টিটিএএডিসি এলাকার লংমাহাতি পশ্চিম গুরুপদ কলোনি জেবি স্কুলে দেখা মিলেছে এক…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top