News Flash

Image

অসমে আরও এক সন্দেহভাজন জিহাদি, এবার ধৃত অটোচালক জাহের আলি

গুয়াহাটি, ১৯ জানুয়ারি (হি.স.) : নিম্ন অসমের ধুবড়ি জেলার অন্তর্গত বিলাসীপাড়া কো-ডিস্ট্রিক্টে এক সন্দেহভাজন জিহাদিকে আটক করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বিলাসীপাড়ার খুদিগাঁওয়ে অভিযান চালিয়ে এসটিএফ-এর আধিকারিকরা জিহাদি জাহের আলিকে পাকড়াও করেছেন। জাহের আলি অটো চালকের ছদ্মবেশে বসবাস করত বিলাসীপাড়ায়। আজ সন্দেহভাজন জিহাদি জাহের আলি গুয়াহাটিতে নিয়ে এসেছে এসটিএফ। এখানে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এসটিএফ এবং রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১ জানুয়ারি ইংরেজি নববর্ষে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ‘নতুন দিনর বার্তালাপ’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা জোরের সঙ্গে বলেছিলেন, সরকার জাতীয় তদন্ত সংস্থা এবং গোয়েন্দা ব্যুরোর সাথে সহযোগিতায় সীমান্ত এলাকায় জিহাদি হুমকির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইতিমধ্যে ২৩ জন জিহাদিকে গ্রেফতারের পাশাপাশি বহু আগ্নেয়াস্ত্র এ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। আশ্বস্ত করে মুখ্যমন্ত্ৰী বলেছিলেন, আসাম পুলিশ সীমান্তের এপার ও ওপারে এ ধরনের ব্যক্তিববর্গ কর্তৃক সৃষ্ট হুমকি সম্পর্কে সচেতন। তিনি বলেছিলেন, ‘আমরা এনআইএ এবং আইবি-র সাথে সমন্বয় করে অভিযান পরিচালনা করছি। এমনকি আমরা পশ্চিমবঙ্গ এবং কেরালা থেকে কয়েকজনকে গ্রেফতার করেছি।’

Releated Posts

অসমে রেললাইনে ধস, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যাহত ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের রেল যোগাযোগ

গুয়াহাটি, ৬ আগস্ট (আইএএনএস): অসমের ডিমা হাসাও জেলার নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে প্রবল বর্ষণে রেললাইনের নীচের মাটি ধসে…

ByByNews Desk Aug 6, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে অরুণাচলের বন্যাদুর্গতদের পাশে কেন্দ্র, সবরকম সহায়তার আশ্বাস নাড্ডার

ইটানগর, ৬ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের বন্যা ও মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কেন্দ্র সরকার দৃঢ়ভাবে রয়েছে এবং…

ByByNews Desk Aug 6, 2026

এফসিআরএ সংশোধনী পুনর্বিবেচনার আর্জি মেঘালয়ের ইউডিপির, শিক্ষা-স্বাস্থ্য প্রতিষ্ঠানের উপর প্রভাবের আশঙ্কা

শিলং, ৫ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) সংশোধনী আইন, ২০২৬ এবং সংশ্লিষ্ট বিধিতে থাকা একাধিক ধারার পুনর্বিবেচনার…

ByByNews Desk Aug 5, 2026

অসমের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জে.পি. নাড্ডা, পুনর্বাসনে সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

গুয়াহাটি, ৫ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত এলাকায় ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠনের কাজে কেন্দ্রের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top