News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বেকারদের কর্মসংস্থান সহ একাধিক দাবিতে সিপিআইএম’র মিছিল আটকে দেয় বিশালগড় পুলিশ
Image

বেকারদের কর্মসংস্থান সহ একাধিক দাবিতে সিপিআইএম’র মিছিল আটকে দেয় বিশালগড় পুলিশ

আগরতলা, ১৮ জানুয়ারি: বেকারদের কর্মসংস্থান সহ একাধিক দাবিতে সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে মিছিল ও সভার আয়োজন করা হয়েছে। এদিন মিছিলটি অফিসটিলা পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়ে বিশালগড় বাজার ঘুরে ফের অফিসটিলায় গিয়ে পথসভার কথা ছিল। কিন্তু বিশালগড় থানার পুলিশ ফায়ার সার্ভিসের সামনে থেকেই মিছিল ঘুরিয়ে দেয়। ব্যারিকেড লাগিয়ে রাস্তায় রণসাজে দাঁড়িয়ে থাকে পুলিশ বাহিনী।

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে, বিধায়ক শ্যামল চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক কেশব দেববর্মা, সহ সিপিআইএমের রাজ্যস্তরে নেতৃত্বরা। এদিন রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে বলেন, গত ছয় বছরে বিজেপি সরকার ত্রিপুরায় অরাজকতা সৃষ্টি করেছে। সারা রাজ্যে দূর্নীতি ছেয়ে গেছে। এরই বিরুদ্ধে আগামী ২৯,৩০ এবং ৩১ জানুয়ারী পার্টির প্রকাশ্য সম্মেলনে অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে জনগণকে সামিল হওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন।

এদিন তিনি আরও বলেন, বেকারদের কর্মসংস্থান, ২০০ দিনের কাজ ৬০০ টাকা মজুরি, দ্রব্যমূল্যের বৃদ্ধি রোধ, বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান, কৃষকদের সঠিক সময়ে সার সহ বিভিন্ন চাষবাসের সামগ্রিক প্রদান করা সহ বিভিন্ন দাবিতে মিছিলটি সংগঠিত করা হয়েছে।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top