News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১০ দফা দাবিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের কর্মীদের বিক্ষোভ
Image

১০ দফা দাবিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের কর্মীদের বিক্ষোভ

আগরতলা, ১৮ জানুয়ারি : ব্যাঙ্কের পরিকাঠামোগত উন্নয়ন সহ ১০ দফা দাবিতে আজ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের অভয়নগর ব্রাঞ্চের সামনে চারটি সংগঠন যৌথভাবে বিক্ষোভে সামিল হয়েছে। তাঁদের দাবি, অতিসত্বর সমস্যা সমাধান করা না হলে আগামী মার্চ মাস থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে সামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন। 

সংগঠনের এক কর্মী জানিয়েছেন, গত ১৭ ডিসেম্বর মাসে ব্যাঙ্কের ম্যানেজমেন্টের নিকট ১০ দফা দাবি জানানো হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাঁর কথা, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের আরও শাখা বৃদ্ধি করা যেমন প্রয়োজন তেমনি পরিকাঠামোগত উন্নয়নই অত্যন্ত জরুরি। তাদের দাবিগুলো হল, গ্রাহকদের সরলকৃত লোন প্রদান, কর্মীদের বদলীর পলিসি পরিবর্তন করা, ডিআরডাব্লিউ কর্মীরদলর বেতন বৃদ্ধি করা সহ দশ দফা দাবি জানিয়েছেন। অতিসত্বর তাদের দাবি পূরণ করার উদ্যোগ নেওয়া না হলে আগামী মার্চ মাসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন। 

Releated Posts

উদয়পুরে তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয় এবং দুটি শিশু আবাস পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে উদয়পুরের পি.এম.-শ্রী তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয়, এরপর কাকড়াবন…

ByByReshmi Debnath Jun 23, 2026

শিক্ষার অধিকার রক্ষা ও শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের ডাক এসএফআই-এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি, শিক্ষক সংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 23, 2026

হাফলং স্কুলে মিড-ডে মিলের চাল নিয়ে বিতর্ক, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন: উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের হাফলং এলাকার একটি বিদ্যালয়ে মিড-ডে মিলের জন্য সরবরাহ করা…

ByByReshmi Debnath Jun 23, 2026

ফের ৯ দফা দাবির সমর্থনে ২৪ জুন থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা আত্মসমর্পণকারী সংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি পূরণের দাবিতে আগামী ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top