News Flash

  • Home
  • দেশ
  • কৃষি নিয়ে কর্ণাটকের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক শিবরাজের, লক্ষ্য ও চ্যালেঞ্জ নিয়ে হল চর্চা
Image

কৃষি নিয়ে কর্ণাটকের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক শিবরাজের, লক্ষ্য ও চ্যালেঞ্জ নিয়ে হল চর্চা

বেঙ্গালুরু, ১৮ জানুয়ারি (হি.স.): কর্ণাটকের কৃষি ক্ষেত্র, কৃষির ভবিষ্যৎ লক্ষ্য ও চ্যালেঞ্জ নিয়ে শনিবার কর্ণাটকের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে শনিবার বেঙ্গালুরুতে স্বাগত জানানো হয়। তিনি কর্ণাটকের কৃষি ক্ষেত্রে উন্নয়ন এবং কৃষির ভবিষ্যত লক্ষ্য ও চ্যালেঞ্জ নিয়ে দুই মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন কর্ণাটকের কৃষিমন্ত্রী চালুভার্যস্বামী এবং গ্রামোন্নয়ন মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে।

বৈঠকের পর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ৪ লক্ষেরও বেশি বাড়ি বরাদ্দ করা হচ্ছে। এই আর্থিক বছরে, আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে প্রায় ৭.৫ লক্ষ বাড়ি কর্ণাটকে দিয়েছি। কর্ণাটক যান্ত্রিকীকরণ প্রকল্পের জন্য আরও তহবিল চেয়েছে, যেখানে কৃষকদের কৃষি যান্ত্রিকীকরণের জন্য ভর্তুকি দেওয়া হয়। আমি তাঁদের আগে ছেড়ে দেওয়া তহবিলগুলি ব্যবহার করতে বলেছি এবং আমরা অতিরিক্ত তহবিল ছাড়ার জন্য কাজ করব।

Releated Posts

বিহারের ঔরঙ্গাবাদে মাটির বাড়ি ধসে ১২ বছরের কিশোরীর মৃত্যু, আহত ৪

পটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় মাটির বাড়ি ধসে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আমাদের ওপর আস্থা রাখুন, আশীর্বাদও চাই’: রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত সিইও জিতেন্দ্র মিশ্র

অযোধ্যা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) জিতেন্দ্র মিশ্র শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

যন্তর মন্তরের পর বিজেপি ব্যাকফুটে’: সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনের পর বিজেপি ‘ব্যাকফুটে’ চলে গিয়েছে বলে দাবি করলেন সিপিআই(এম)-এর সাধারণ…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিডিজিএস পোলে ধাক্কা ইন্ডিগো বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর ডিসপ্লে ইউনিট ও সংশ্লিষ্ট লেজার বা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top