News Flash

  • Home
  • খেলা
  • চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা: বুমরাহ ও শামি থাকলেন ভারতীয় দলে
Image

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা: বুমরাহ ও শামি থাকলেন ভারতীয় দলে

মুম্বই, ১৮ জানুয়ারি (হি.স.): পিঠের চোটে ভুগতে থাকা জাসপ্রিত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন কিনা এ নিয়ে একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর মিলল। বুমরাহ থাকছেন ভারতীয় দলে। সেই সঙ্গে শামিকে নিয়েও প্রশ্ন ছিল, তিনি ভারতীয় দলে ফিরছেন কিনা। দীর্ঘদিন পর শামিও ভারতীয় দলে ফিরলেন। গোড়ালির চোটের কারণে প্রায় ১৪ মাস মাঠের বাইরে ছিলেন শামি। দলে আছেন হার্দিক পান্ডিয়াও। ওয়ানডেতে বুমরাহ, শামি ও পান্ডিয়া সবশেষ খেলেছিলেন বিশ্বকাপের ফাইনালে। অধিনায়ক থাকছেন রোহিতই। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে। তরুণ নীতীশ কুমার রেড্ডি সম্ভাবনা জাগিয়েও ১৫ জনের দলে ঢুকতে পারেননি।

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, রিশাভ পন্থ, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।

Releated Posts

‘দুর্ঘটনাবশত’ গোলকিপার থেকে বিশ্বকাপের মঞ্চে, ভারতের জার্সিতে স্বপ্নপূরণের অপেক্ষায় মোহিত এইচএস

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): একসময় স্কুল দলে গোলকিপার না থাকায় বাধ্য হয়ে সেই দায়িত্ব নিতে হয়েছিল কর্নাটকের মোহিত…

ByByNews Desk Aug 5, 2026

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top