News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বনদপ্তরের অফিসে হামলা, কর্তব্যরত কর্মীকে ব্যাপক মারধর সহ অপহরণের চেষ্টা
Image

বনদপ্তরের অফিসে হামলা, কর্তব্যরত কর্মীকে ব্যাপক মারধর সহ অপহরণের চেষ্টা

ধর্মনগর, ১৮ জানুয়ারী : উত্তর ত্রিপুরার আওতাধীন কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন এলাকায় বনদস্যুদের তান্ডবে দিশারা হয়ে পড়েছেন দপ্তরের কর্মীরা । গতকাল রাতে কাঞ্চনছড়া এডিসি ভিলেজের রবীন্দ্রনগর এলাকায় অবস্থিত বনদপ্তরের অফিসে এক দল বনুদস্য হামলা চালিয়েছে। কর্তব্যরত অবস্থায় এক কর্মীকে ব্যাপক মারধর করে রাস্তায় ফেলে দিয়েছে বনুদস্যরা। আজ কাঞ্চনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনায় কাঞ্চনপুর মহকুমার বনদপ্তরের কর্মীরা, নিরাপত্তাহীনতায় ভুগছেন ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে অর্থাৎ ১৭ জানুয়ারী কাঞ্চনপুর মহকুমার আওতাধীন কাঞ্চনছড়া এডিসি ভিলেজের রবীন্দ্রনগর এলাকায় অবস্থিত বনদপ্তরের অফিসে এক দল বনুদস্য হামলা চালিয়েছে । রাতের অন্ধকারে ৭০-৮০ জন ডাকাত দল বন বিভাগের অফিসে হামলা চালিয়ে সরকারি সম্পত্তিতে তাণ্ডব চালায়। “ডাকাতরা অফিসের সরঞ্জাম ভেঙেচুরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। হামলা চলাকালীন বনদপ্তরের পেট্রোল ইনচার্জ সুব্রত জমাতিয়া রুখে দাঁড়ান। এতে বনদস্যুরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে । শুরু হয় তার উপর আক্রমণের ঘটনা । বনদস্যদের আক্রমণে সুব্রত জমাতিয়া মাটিতে লুটিয়ে পড়ে যান । কিছুক্ষণের মধ্যেই সুব্রতকে বলপূর্বক অফিস থেকে অপহরণ করা নিয়ে যায় বনদস্যুরা । কিছুদূর যাওয়ার পর আবারও তাকে মারধর করে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় বনদস্যুরা । বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে  জানা গেছে । এদিকে ওই ঘটনার খবর পেয়ে আজ সকালে কাঞ্চনপুরে ছুটে গিয়েছেন ডিএফও সুমন মল্ল। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ওই এলাকা থেকে বেশ কিছু চোরাই কাঠ ও উদ্ধার করেন ।

তাছাড়া, অফিসে হামলা, সরকারি সম্পত্তি নষ্ট এবং কর্তব্যরপ্ত অবস্থায় এক কর্মীকে ব্যাপক মারধর ও অপরনের চেষ্টার ঘটনায় কাঞ্চনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কাঞ্চনপুর থানার পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে । গতকালকের রাতের ঘটনায় বনদপ্তরের কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দপ্তরের কর্মীরা। অন্যদিকে কাঞ্চনপুরেও  চাপা আতঙ্ক বিরাজ করছে ।

Releated Posts

সরকারি হাসপাতালগুলিকে কর্পোরেট স্টাইলে গড়ে তোলার পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সাধারণ মানুষের চাহিদা ও প্রত্যাশার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালকে কর্পোরেট স্টাইলে আধুনিক…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

কলেজটিলা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার, রেলপথে বহিরাজ্যে পাচারের সন্দেহ

আগরতলা, ২১ সেপ্টেম্বর: টহলদারির সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top