News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সীমান্তে পাচার আটকাতে গুলি বিএসএফের, শিশু সহ আহত মহিলা
Image

সীমান্তে পাচার আটকাতে গুলি বিএসএফের, শিশু সহ আহত মহিলা

আগরতলা, ১৮ জানুয়ারি: সীমান্তে বড় চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করতে বিএসএফ নন-ল্যাথেল বন্দুক থেকে গুলি চালিয়েছে। তাতে এক শিশু সহ মহিলা আহত হয়েছে। তাছাড়া, ওই অভিযানে বিপুল পরিমাণ এসকফ এবং চিনির বস্তা বাজেয়াপ্ত করেছে বিএসএফ। 

প্রসঙ্গত, সিপাহীজলা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত বক্সনগর মাদক চোরাচালান, গবাদি পশু পাচার এবং বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ সহ অপরাধের জন্য চিন্তিত জায়গা। ওই এলাকায় প্রচুর সংখ্যক স্থানীয় যুবক চোরাচালানের কাজে নিয়োজিত আছেন। এইসব প্রতিকূলতা সত্ত্বেও বিএসএফ জওয়ানরা বেআইনি কার্যকলাপ দমনে তাদের প্রচেষ্টায় চালিয়ে যায়  প্রতিদিন বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে।

বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার এক বিবৃতিতে জানিয়েছে, আজ কর্তব্যরত বিএসএফ কর্মীরা দেখেন মহিলা এবং শিশু সহ একাধিক বাংলাদেশী ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বিভিন্ন জিনিস পাচারের চেষ্টা করছেন। তাদের মধ্যে কয়েকজনের কাছে ধারালো অস্ত্রও ছিল৷ যখন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয় তখন দা নিয়ে সজ্জিত একদল চোরাচালানকারী আক্রমণাত্মক হয়ে ওঠে এবং কর্তব্যরত বিএসএফ কর্মীদের ঘেরাও করার চেষ্টা করে। যার ফলে তাদের নিরাপত্তা এবং সরকারি সম্পত্তি হুমকির মুখে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ কর্মীরা সর্বোচ্চ সংযম অনুশীলন করে আত্মরক্ষায় পাম্প অ্যাকশন গান (পিএজি) থেকে এক রাউন্ড গুলি চালায়। তার ফলে এক মহিলা এবং একটি শিশু সহ দুই চোরাকারবারী গুলির আঘাতে আহত হয়েছেন।

বিএসএফ আরও জানিয়েছে, বিএসএফ জওয়ানরা ঘটনাস্থল থেকে এসকফ সিরাপ এবং প্রচুর পরিমাণে চালের বস্তা বাজেয়াপ্ত করেছেন। বিএসএফ আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা বজায় রাখতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং সর্বনিম্ন শক্তির ব্যবহার নিশ্চিত করে অত্যন্ত পেশাদারিত্বের সাথে কাজ করে।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top