News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টাওয়ারের উপরে উঠে কাজ করতে গিয়ে আহত শ্রমিক
Image

টাওয়ারের উপরে উঠে কাজ করতে গিয়ে আহত শ্রমিক

আগরতলা, ১৭ জানুয়ারি : টাওয়ারের উপরে উঠে কাজ করতে গিয়ে সেখান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত এক শ্রমিক। আহত শ্রমিকের নাম কালামণি মজুমদার (৩৫) বাড়ি আসামের শিলচরের জিরিঘাট এলাকায়। ঘটনা শুক্রবার সকালে উত্তর জেলার নোয়াগাঙ্গ এলাকায়।

জানা গেছে, হাই ভোল্টেজ বিদ্যুৎ নিয়ে যাওয়ার জন্য পাঁচ জন শ্রমিক টাওয়ার নির্মাণের কাজ করছিলেন। শুক্রবার সকাল আনুমানিক দশটা নাগাদ উপরে উঠার সময় সেখান থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনা প্রত্যক্ষ করে উপস্থিত অন্য শ্রমিকরা আহত শ্রমিককে সেখান থেকে উদ্ধার করে উত্তর জেলার ধর্ম নগর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে আহত শ্রমিকের চিকিৎসা শুরু করা হয়েছে হাসপাতালে।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত রোগীর অবস্থা অনেকটা বিপদজনক। রোগীর ডান পা ভেঙে দু টুকরো হয়ে গেছে, মাথায় ও আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য রোগীকে অন্যত্র নিয়ে যেতে হবে। তবে এই ঘটনার বিষয়ে মুখ খুলতে রাজি নয় ঠিকাদার সংস্থা।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top