News Flash

  • Home
  • প্রধান খবর
  • তিরুপতিগামী বাস দুর্ঘটনার কবলে; অন্ধ্রে মৃত্যু ৪ পুণ্যার্থীর, আহত ২৫ জন
Image

তিরুপতিগামী বাস দুর্ঘটনার কবলে; অন্ধ্রে মৃত্যু ৪ পুণ্যার্থীর, আহত ২৫ জন

চিত্তোর, ১৭ জানুয়ারি (হি.স.): অন্ধ্রপ্রদেশের চিত্তোরে দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থী বোঝাই একটি বাস। ওই বাসে কমপক্ষে ৪০ জন পুণ্যার্থী ছিলেন, তাঁরা তিরুচিরাপল্লী থেকে তিরুপতি যাচ্ছিলেন। শুক্রবার ভোররাত ২টো নাগাদ গঙ্গাসাগরমের কাছে ওই বাসটি দুর্ঘটনারই কবলে পড়ে। পুলিশ জানিয়েছে, ওভারটেক করার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

চিত্তুর-থাচুর হাইওয়েতে একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষের পর পুণ্যার্থী বোঝাই বাসটি উল্টে যায়। বাসটি তিরুচিরাপল্লী থেকে তিরুপতি যাচ্ছিল বলে জানা গিয়েছে। আহত যাত্রীদের চিত্তোর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর আহতদের সিএমসি ভেলোরে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top