News Flash

Image

ব্রাউন সুগার সহ আটক তিন নেশা কারবারি

আগরতলা, ১৬ জানুয়ারি : আগরতলা পূর্ব থানা পুলিশের হাতে আটক ব্রাউন সুগার সহ তিন নেশা কারবারি। তাদের থেকে বাজেয়াপ্ত করা এই চোরা কারবারে ব্যবহৃত অটোরিকশাও। ধৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও দেবপ্রসাদ রায়।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত কয়েকদিন যাবৎ অটোরিকশা নিয়ে যাত্রী সেজে কয়েকজন নেশা কারবারি রাজধানী আগরতলা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের আশেপাশে নেশা সামগ্রী বিক্রি করার উদ্দেশ্যে ঘুরাফেরা করছিল। তাদের নাম মিঠুন রায়, বিবেক রায় ও রাজীব বিশ্বাস। গোপন সূত্রে এই খবর পৌঁছায় পূর্ব আগরতলা থানার পুলিশের কাছে। তারপর কলেজটিলা ফাঁড়ির পুলিশের সহযোগিতায় পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি অভিযান চালায় এবং ওই তিন নেশা কারবারিকে কলেজটিলা এলাকায় আটক করতে সক্ষম হয়।

এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের আশেপাশে নেশা সামগ্রী পাচার ও বিক্রয় করার উদ্দেশ্যে মিঠুন রায়, বিবেক রায় ও রাজীব বিশ্বাস ঘুরাফেরা করতে থাকে। এই খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের জালে তুলতে সক্ষম হয়েছে।

তিনি আরো জানান , অভিযুক্তদের থেকে নগদ টাকা, মোবাইল ও নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Releated Posts

নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি, প্রধান নির্বাচিত সিপিএমের সেলিনা বেগম

কৈলাসহর, ৫ আগস্ট: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি।…

ByByReshmi Debnath Aug 5, 2026

ঋণের প্রলোভনে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে সন্তানদের নিয়ে থানায় ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ আগস্ট: সহজ শর্তে বেশি পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের…

ByByReshmi Debnath Aug 5, 2026

টানা দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন আগরতলার একাধিক এলাকা, চরম ভোগান্তিতে শহরবাসী

আগরতলা, ৫ আগস্ট: টানা প্রায় দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে বুধবার কার্যত জলমগ্ন হয়ে পড়ে রাজধানী আগরতলার একাধিক নিচু এলাকা।…

ByByReshmi Debnath Aug 5, 2026

নাগরিক অধিকারসহ ৯ দফা ইস্যুতে সপ্তাহব্যাপী গণআন্দোলনের সূচনা, সদর জেলা কংগ্রেসের গণঅবস্থান

আগরতলা, ৫ আগস্ট: নাগরিক অধিকার রক্ষা, সরকারি সম্পদ সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, মনরেগা, উন্নয়ন প্রকল্প, ভোটাধিকার…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top