News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরের সোনামারা এলাকায় মনু নদীর চড়ে অজানা গর্ত ঘিরে তীব্র চাঞ্চল্য
Image

কৈলাসহরের সোনামারা এলাকায় মনু নদীর চড়ে অজানা গর্ত ঘিরে তীব্র চাঞ্চল্য

আগরতলা, ১৬ জানুয়ারি : মনু নদীর চড়ে অজানা গর্ত ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার রহস্য উদঘাটন করতে গিয়ে অপচয় হয় সরকারি অর্থের।

ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার বিকাল ৩টা নাগাদ স্থানীয়রা নদীর চড়ে একটি বড় গর্ত দেখতে পায়। কৈলাসহর পুর পরিষদের অধীন ১৬নং ওয়ার্ডের সোনামারা এলাকার এই ঘটনা। মূহুর্তেই এলাকায় খবর ছড়িয়ে পড়ে। বিষয়টিকে ঘিরে এক দিকে তৈরী হয় কৌতুহল অন্যদিকে আতঙ্ক। ক্রমশ ভীড় বাড়তে থাকে ওই স্থানে।

এদিকে, স্থানীয়রা খবর দেন এলাকার কাউন্সিলার সোমা সূত্রধরকে। কাউন্সিলার ও স্থানীয়রা মিলে কৈলাসহর থানাকে বিষয়টি সম্পর্কে অবগত করে। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ কৈলাসহর থানার পুলিশ ডেপুটি মাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটি খোঁড়ার কাজ শুরু হয়।

দীর্ঘ এক ঘন্টা মাটি খোঁড়ার পর আসল রহস্য উন্মোচিত হয়। মাটির নিচ থেকে বেরিয়ে আসে মৃত গবাদি পশু। অর্থাৎ অসচেতনতা মূলক ভাবে মৃত গবাদি পশু মাটি চাপা দেওয়ার ঘটনায় অযথা পুলিশ ও মহকুমা প্রশাসনের দীর্ঘ সময় নষ্ট হয় এবং অপচয় হয় সরকারি অর্থের। আতঙ্কের মধ্য দিয়ে রাত কাটাতে হয় স্থানীয়দের।

Releated Posts

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top