News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২২তম বিশ্বরুপ পূজা ও সংহতি মেলা
Image

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২২তম বিশ্বরুপ পূজা ও সংহতি মেলা

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৬ জানুয়ারি:
বিশ্বশান্তি, ত্রিপুরারবাসীর সার্বিক উন্নতি ও মঙ্গল কামনায় , এলাকাবাসীর সার্বিক সহযোগিতায়  আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৫ থেকে ১৮ ই ফেব্রুয়ারী পযর্ন্ত সাতদিন ব‍্যাপি, কমলপুর দক্ষিণ মানিকভান্ডার (ঘাটি) এলাকায় ২২ তম শ্রী শ্রী বিশ্বরুপ পূজা ও সংহতি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবার মেলায় সভাপতি শ্রীকৃষ্ণ দেব, সম্পাদক কিরন দেববর্মা, কোষাধ্যক্ষ পরিতোষ সরকার। এছাড়া বিভিন্ন সাব কমিটি গঠিত হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এটা ঠিক প্রতিবছর এই বিস্বরূপ পুজো ও সংহতি মেলা উপলক্ষে জাতি, উপজাতি বা ভিন্ন ধর্মের লোকেরাও সামিল হয়। আসে প্রচুর দোকানি। জানা যায় এখন থেকেই জোরকদমে প্রস্তুতি চলছে। তাদের কমিটির সদস্য সংখ্যা হলো একত্রিশজন। তবে কে উদ্বোধনে থাকছেন তা এখনো ঠিক না হলেও উদ্যোক্তারা ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন। এই সংবাদ জানালেন উৎসব ও মেলার কালচারাল কমিটির আহ্বায়ক শিবুভূষণ সরকার।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top