News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চন্ডিপুর বিজেপি মন্ডলের উদ্যোগে সংবিধান গৌরব দিবস উদযাপিত
Image

চন্ডিপুর বিজেপি মন্ডলের উদ্যোগে সংবিধান গৌরব দিবস উদযাপিত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ জানুয়ারি:
রাজ্যজুড়ে বিজেপির উদ্যোগে শুরু হয়েছে সংবিধান গৌরব দিবস। রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে চন্ডিপুর ইউনাইটেড ক্লাব সংলগ্ন মাঠে বিজেপি মন্ডলের উদ্যোগে সংবিধান গৌরব দিবস উদযাপন করা হয়।

বৃহস্পতিবার দুপুরবেলা কৈলাসহর চন্ডিপুর বিজেপি মন্ডলের উদ্যোগে চন্ডিপুর ইউনাইটেড ক্লাব সংলগ্ন মাঠে সংবিধান গৌরব দিবস উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিংকু রায়। মন্ত্রী ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডিপুর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি পিন্টু ঘোষ, ঊনকোটি জেলা পরিষদের সদস্য তথা বিজেপি রাজ্য কমিটির সদস্য বিমল কর, চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস পাল, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সহ-সভাপতি ডক্টর সুশান্ত সিনহা থেকে শুরু করে চন্ডিপুর বিজেপি মন্ডলের অধীনে থাকা সমস্ত বিজেপি দলের বুথ সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিজেপি দলের অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।

এদিনের এই কর্মসূচিতে প্রচুর সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পাশাপাশি তপশিলি জাতি সমাজপতিদের ও বিজেপি দলের সকল বুথ সভাপতিদের সংবর্ধিত করেন মন্ত্রী টিংকু রায়। উপস্থিত নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা করেন পাশাপাশি সিপিআইএম ও কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top